IMG-LOGO

সোমবার, ২৪ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে এমপি মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা প্রদানগোমস্তাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যুদেশের জনশক্তিকে দক্ষ ও উৎপাদনশীল মানবসম্পদে পরিণত করাই এখন সরকারের প্রধান লক্ষ্য: এমপি মিলন২২ দিনে দেশে রেমিট্যান্স এল ২১৫ কোটি ডলারনন্দীগ্রামে নজরুল বর্ষ উপলক্ষ্যে আলোচনা সভামান্দায় এডিপির ৫ লাখ টাকারকাজে অনিয়মের অভিযোগরুয়েটে চালু হলো অটোমেশনের মাধ্যমে জার্নাল সাবমিশন-রিভিউ সহ ডিওআই প্রয়োগ‘২০২৪ ছিল চূড়ান্ত লড়াইয়ের মহড়া’বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, ওষুধের স্টক না থাকায় ক্ষোভ প্রকাশফুলবাড়ীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা ও আদিবাসী নৃত্য অনুষ্ঠিতবিয়ে করলেন শিল্পী মহসিনা আক্তারসিটি কর্পোরেশনের খেলার মাঠের সুব্যবস্থাকরণের লক্ষ্যেপ্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিতরাজশাহী সদর দলিল লেখক সমিতির পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ফুলেল শুভেচ্ছাবঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরনিয়ামতপুরে ব্যবসায়ীদের সঙ্গে এমপি মোস্তাফিজুর রহমানের মতবিনিময়
Home >> নগর-গ্রাম >> জয়পুরহাটে শেখ রাসেলের ৫৯ তম জন্মবাষির্কী উদযাপন

জয়পুরহাটে শেখ রাসেলের ৫৯ তম জন্মবাষির্কী উদযাপন

ধূমকেতু প্রতিবেদক, জয়পুরহাট : শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় হাজার বছরের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সর্ব কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল এর ৫৯ তম জন্মবাষির্কী উদযাপন উপলক্ষে জয়পুরহাট জেলা সদর উপজেলাসহ জেলার পাঁচটি উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পাতাকা উত্তোলন করা হয়। পরে জেলা প্রশাসনের আয়োজনে শহীদ ডা: আবুল কাশেম ময়দানে কেন্দ্রীয় শহীদ মিনারে শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক শরীফুল ইসলাম, জেলা পুলিশ সুপার নূরে আলম, জেলা পরিষদের প্রশাসক আরিফুর রহমান রকেট, জেলা আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষকলীগ, যুবলীগ ও সহযোগী সংগঠন সহ বিভিন্ন সরকারী বেসরকারী সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন সমূহ পুস্পস্তবক অর্পণ করেন।

পরে উপজেলা পরিষদ থেকে একটি র‌্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা কালেক্টরেট ময়দানে গিয়ে শেষ হয়। জয়পুরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক শরীফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্থানীয় জনপ্রতিনিধি, সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানে কর্মকর্তাগণ বক্তব্য রাখেন। এছাড়াও জেলা আওয়ামী লীগের আয়োজনে সন্ধার আগে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জয়পুরহাট সরকারি গণগ্রন্থাগার শেখ রাসেল এর জন্মদিন পালন উপলক্ষে শিশুদের উপস্থিত ছড়া লেখা ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করে। আলোচনা সভা শেষে বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এমনকি জেলার পাঁচটি উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগ যথাযোগ্য মর্যাদায় শহীদ শেখ রাসেল এর ৫৯ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে করেছে।

উল্লেখ্য, ১৯৬৪ সালের আজকের দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট মানবতার শত্রু ‘ঘৃণ্য’ ঘাতকদের নির্মম বুলেট থেকে রক্ষা পাননি বঙ্গবন্ধুর অতি আদরের কনিষ্ঠ পুত্র শিশু শেখ রাসেল। বঙ্গবন্ধুর সঙ্গে নরপিচাশরা নিষ্ঠুরভাবে রাসেলকেও হত্যা করে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031