IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> রাজশাহী >> রাজশাহীতে বাঁচার আশা সংগঠনের এ্যাডভোকেসি সভা

রাজশাহীতে বাঁচার আশা সংগঠনের এ্যাডভোকেসি সভা

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে বাঁচার আশা সংগঠনের আয়োজনে আজ বুধবার বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত জেলা পর্যায়ে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়।

নগরীর অলকার মোড়ে একটি চাইনিজ রেস্টুরেন্টে দি এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় এসো গড়ি সম্প্রিতির বন্ধন প্রকল্পের মাধ্যমে ধর্মীয় দন্দ, সহিংসতা বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও সমাজের পিছিয়ে পড়া তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠির নিজ ধর্ম পালনের অধিকার বাস্তবায়নে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন, বাঁচার আশা সংগঠনের সভাপতি মোস্তফা সরকার বিজলী। প্রধান অতিথি ছিলেন রাজশাহী সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক হাসিনা মনতাজ।

বিশেষ অতিথি ছিলেন, সোনার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, রাসিক সংরক্ষিত নারী আসন জোন-৭ এর কাউন্সিলর উম্মে সালমা বুলবুলি, হাফেজ মাওলানা আনোয়ার হোসেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদ রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, রাজশাহী ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সেকেন্দার আলী ও দি এশিয়া ফাউন্ডেশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার তাহেরুল ইসলাম।

এছাড়াও বøাস্ট রাজশাহীর সমন্বয়কারী এ্যাডভোকেট সামিয়া বেগম শিরিন, দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা, দি এশিয়া ফাউন্ডেশনের প্রজেক্ট অফিসার মাহমুদা সুলতানা, মিতা সরকার ও মোশাররফ হোসেন এবং সিনিয়র প্রোগ্রাম অফিসার জিলহাজ আযম চৌধুরীসহ হিজড়া সম্প্রদায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, সোনালী দিন মানব কল্যাণ সংস্থার সভাপতি রায়হানুল হক ও দিনের আলো হিজড়া সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক জয়িতা পলি।

সভায় হিজড়াদের ধর্ম পালনের বাধা প্রদান না করে সহযোগিতা করার কথা বলা হয়। সেইসাথে হিজড়াদের একটি রুপ ধারণ করার পরামর্শ প্রদান করেন উপস্থিত অতিথিবৃন্দ।

অতিথিবৃন্দ বলেন, একই ব্যক্তি একবার নারী এবং আরেকবার পুরুষ রুপ ধারন করলে ধর্মীয় ক্ষেত্রেও যেমন সমস্যা, তেমনি পিতার সম্পদের ওয়ারিশনেও সদস্যা দেখা দেবে।

অতিথিবৃন্দ আরো বলেন, দেশে বর্তমানে হিজড়াদের ধর্মীয় ও কোরআন শিক্ষার জন্য একটি মাদ্রাসা হয়েছে। প্রয়োজনে প্রতিটি জেলা ও উপজেলায় তাদের জন্য মাদ্রাসা করা যেতে পারে বলে জানান তারা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31