IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে আহত ফাহমিদার মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে আহত ফাহমিদার মৃত্যু

লাশ উদ্ধার, মৃতদেহ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার জিয়ানগর এলাকায় ঘরের মধ্যে ককটেল বানানোর সময় বিস্ফোরণে আহত ফাহমিদা বেগম (৫৫) মারা গেছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেলে তাঁর মৃত্যু হয়।

ফাহমিদা বেগম চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার জিয়ানগরের মৃত. তবজুল হকের স্ত্রী। এ ঘটনায় এখনও চিকিৎসাধীন রয়েছে নিহত ফাহমিদা বেগমের ছেলে শহিদুল ইসলাম শহিদ। পুলিশের করা বিস্ফোরক আইনের মামলায় মা ও ছেলে দুজনই আসামি ছিলেন।

বিকেল ৫টার দিকে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) মাহফুজুল হক চৌধুরী।

এর আগে শনিবার রাত পৌনে ৯টার দিকে পৌর যুবলীগ নেতা শহিদুল ইসলাম শহিদের বাড়িতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে শহিদ ও তাঁর ৫৫ বছর বয়সী মা ফাহমিদা বেগম গুরুতর আহত হন।

স্থানীয়রা জানায়, ককটেল তৈরির সময় এ বিস্ফোরণ হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে এর তথ্য-প্রমাণ পায়। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে পুলিশ। তবে পুলিশ সেখানে যাওয়ার আগেই গুরুতর আহত অবস্থায় শহিদ ও তাঁর মাকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় শনিবার রাতে তিন জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও দুই-তিনজনকে আসামি করে বিস্ফোরক আইনে মামলা করেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার উপপরির্দশ (এসআই) অমিত কুমার পান্ডে। মামলাটি তদন্ত করছেন এসআই জালাল উদ্দীন।

পরিদর্শক (তদন্ত) মাহফুজুল হক চৌধুরী আরও বলেন, মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। এরই মধ্যে মামলার এজাহার নামীয় আসামি ফাহমিদা বেগম মারা গেছেন। তবে এতে মামলার তদন্ত কার্যক্রম ব্যাহত হওয়ার কোনো সুযোগ নেই।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31