IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> বিনোদন >> ‘আইপিএলে ‘উদাসীন’ ছিলেন কোহলি’

‘আইপিএলে ‘উদাসীন’ ছিলেন কোহলি’

ধূমকেতু নিউজ ডেস্ক : এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটে সবচেয়ে বেশি সমালোচনা হয়েছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলির অধিনায়কত্বের ব্যাপারে। নিজ দলকে প্লে-অফে তুললেও, আরও একবার শিরোপা জেতাতে না পারার দায় পুরোটাই দেয়া হয়েছে অধিনায়ক কোহলির ঘাড়ে।

টুর্নামেন্টের শুরু থেকেই দারুণ খেলছিল কোহলির ব্যাঙ্গালুরু, ছিল পয়েন্ট টেবিলের ওপরের দিকে। কিন্তু শেষের পাঁচটি ম্যাচ হেরে তারা বিদায় নিয়েছে চতুর্থ হয়ে। অন্যদিকে চ্যাম্পিয়ন হয়েছে রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বাই ইন্ডিয়ানস। রোহিতের অধীনে এ নিয়ে পাঁচবার আইপিএল শিরোপা জিতল মুম্বাই।

তাই চতুর্দিকে জোর দাবি উঠেছে যে, আইপিএলে পুরোপুরি ব্যর্থ, আট আসরে অধিনায়কত্ব করেও কোনো শিরোপা না থাকা কোহলিকে বাদ দিয়ে সীমিত ওভারের ক্রিকেটে যেন রোহিতকে অধিনায়কত্ব দেয়া হয়। তবে সহসাই তা হচ্ছে না। কেননা অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলের নেতৃত্বে থাকছেন কোহলিই।

সবাই সমালোচনা করলেও, আইপিএলে কোহলির অধিনায়কত্বের ব্যর্থতার একটি কারণ খুঁজে বের করেছেন পাকিস্তানের সাবেক পেসার, রাওয়ালপিন্ডি এক্সপ্রেসখ্যাত শোয়েব আখতার। তার মতে, পুরো আইপিএলে কোহলির মধ্যে একধরনের উদাসীনতা ও একঘেয়েমিতা। যা কি না কোহলির সেরা বের করে আনতে বড় বাধা ছিল।

ভারতের অধিনায়কত্ব বদলের আলোচনায় যোগ দিয়ে শোয়েব বলেছেন, ‘এ বিষয়ে আমার মন্তব্য খুবই সাধারণ। আমি জানি, কোহলি সবসময় নিজের দলকে এগিয়ে নিতে মুখিয়ে থাকে। তবে এটা পুরোটাই নির্ভর করে সে কতটা ক্লান্তিবোধ করছে। গত ২০১০ সাল থেকে সে টানা খেলে চলেছে। তার নামের পাশে রয়েছে ৭০টি সেঞ্চুরি ও রানের পাহাড়।’

দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া এ সাক্ষাৎকারে কোহলির জন্য একটি পরামর্শ রেখে শোয়েব আরও বলেন, ‘কোহলি যদি নিজের মধ্যে অনেক ক্লান্তি অনুভব করে, তাহলে তার উচিৎ অন্তত একটি ফরম্যাটে রোহিতের কাছে অধিনায়কত্ব হস্তান্তর করা। তিন ফরম্যাটের চাপ কঠিন কাজ।’

এসময় কোহলির মধ্যে আসা ক্লান্তিবোধের অন্যতম কারণ হিসেবে বায়ো সিকিউর বাবলের কথা উল্লেখ করেছেন শোয়েব। দীর্ঘদিন ধরে একই জায়গায় আবদ্ধ থাকাটা মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলেছে বলে মনে করেন শোয়েব। তার মতে, কোহলি বিশ্বের অন্যতম সেরা ফিটনেসের খেলোয়াড় হলেও, বর্তমানে সেটা দেখা যাচ্ছে না।

রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের ভাষ্য, ‘আইপিএল চলাকালীন সময়ে কোহলির মধ্যে একধরনের উদাসীনতা ও একঘেয়েমিতা স্পষ্ট দেখতে পেয়েছি আমি। এটা বায়ো বাবল পরিস্থিতির কারণে হতে পারে। যা হয়তো তার জন্য ক্লান্তিকর। সে নিজে কেমন বোধ করছে এটাও দেখতে হবে। ওদিকে রোহিতও অধিনায়কত্বের জন্য প্রস্তুত আছে।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31