IMG-LOGO

মঙ্গলবার, ৩ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘মধ্যরাতে ঢাকা পলিটেকনিকে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ’‘ইসরায়েলই মার্কিন বাহিনীকে ঝুঁকির মুখে ফেলেছে’‘গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ আদেশ কেন অবৈধ নয়’পোরশায় আগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রশাসনের সহায়তা প্রদানবাগমারার এমপি বারীর গণসংযোগ কর্মকর্তা হিসেবে আসাদুল আল ফিরোজ নিযুক্তপোরশায় টিনশেড বাড়ি আগুনে পুড়ে ছাইনতুন করে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানস্থলসেনা পাঠানোর সম্ভাবনা উড়িয়ে দেননি ডনাল্ড ট্রাম্পএ পরিস্থিতিতে মানুষের মধ্যে কল্পনা, প্রজ্ঞা ও পারস্পরিক অনুভূতির চর্চা জরুরী: ফরহাদ মজহার‘মধ্যপ্রাচ্যে আমাদের নাগরিকদের স্বার্থ রক্ষাই অগ্রাধিকার’সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় রাজশাহীতে ছাত্রদলের ইফতার সামগ্রী বিতরণতারাগঞ্জে হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬ জনমারা গেলেন আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রীওখাস পুকুরে মাছ ধরা নিয়ে সংঘর্ষে নিহত বিএনপির ২ কর্মী
Home >> নগর-গ্রাম >> তান্ত্রিক চিকিৎসার নামে প্রতারণা, জয়পুরহাটে কবিরাজ আটক

তান্ত্রিক চিকিৎসার নামে প্রতারণা, জয়পুরহাটে কবিরাজ আটক

ধূমকেতু প্রতিবেদক, জয়পুরহাট : চিকিৎসা দেওয়ার নামে রাবেয়াকে কৌশলে বেহুশ করে তার কাছ থেকে স্বর্ণালংকার নিয়ে চম্পট দেন তারা।

তান্ত্রিক চিকিৎসার নামে প্রতারণা ও চুরির অভিযোগে জয়পুরহাট সদরে এক ‘কবিরাজ’কে আটক করেছে জয়পুরহাট র‌্যাব-৫ এর সদস্যরা।

র‌্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্প কমান্ডার মেজর মোস্তফা জামান এক প্রেস বিজ্ঞপ্তিতর মাধ্যমে জানান, শুক্রবার ভোরে সদর উপজেলার দূর্গাদহ বাজার থেকে নিজেকে ‘কবিরাজ’ দাবি করা ফিরোজ মণ্ডলকে আটক করা হয়।

৫৫ বছরের ফিরোজ সদর উপজেলার ঘাসুরিয়া গ্রামের মৃত মফিজ মণ্ডলের ছেলে।

মেজর মোস্তফা জানান, ফিরোজ দীর্ঘ দিন ধরে বিভিন্ন অঞ্চলের সহজ-সরল মানুষদের ঝাড়ফুঁকের মাধ্যমে কবিরাজী চিকিৎসা দেওয়ার নাম করে অর্থ হাতিয়ে নিচ্ছিলেন।

এসব চিকিৎসায় সুস্থতা তো দূরে থাক, অপচিকিৎসার কারণে রোগ বৃদ্ধি পেয়ে রোগীদের অবস্থা আরও খারাপের দিকে যেতে থাকে।

এরই ধারাবাহিকতায় কয়েক দিন আগে মধ্যপালি গ্রামের মতিউর রহমানের স্ত্রী রাবেয়া বেগমকে ঝাড়ফুঁক দিতে তার বাসায় যান ফিরোজ ও তার দুই সহযোগী। এরপর চিকিৎসা দেওয়ার নামে রাবেয়া বেগমকে কৌশলে বেহুশ করে তার কাছ থেকে স্বর্ণের আংটি ও কানের দুল (পাশা) নিয়ে চম্পট দেন তারা। 

জ্ঞান ফিরে রাবেয়া প্রতারণা ও চুরির বিষয়টি বুঝতে পেরে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পে অভিযোগ দেন।

মেজর মোস্তফা আরও জানান, শুক্রবার ভোরে ক্যাম্পের উপ-অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার মাসুদ রানার নেতৃত্বে র‌্যাব সদস্যরা দূর্গাদহ বাজার থেকে ফিরোজকে গ্রেপ্তারের পর তার বাড়ি থেকে চুরি করা মালামাল উদ্ধার করেন।

তবে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তার সহযোগীরা পালিয়ে যান।

ফিরোজের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মামলা দায়ের করে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও র‌্যাব ক্যাম্পের অধিনায়ক জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728