IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২২ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু’পোরশায় ইফার যাকাত ফান্ড থেকে ১৪ জনকে সাহায্য প্রদানপোরশায় প্রাণীসম্পদ দপ্তরের উদ্যেগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মাঝে ছাগী বিতরণনিয়ামতপুরে সরকারি বরাদ্দের খেজুর বিতরণ‘ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে’কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর হলেন একেএম আলী মহসীনআজ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনআত্রাইয়ে হোলি উৎসবে মদপানে ১জনের মৃত্যু : তিনজন হাসপাতালেপুঠিয়ায় ফুটপাতে চাঁদা মুক্ত করতে মাঠে নামলেন এমপির পুত্রদুর্গাপুরে ভিজিএফ কার্ড নিয়ে দ্বন্দ্বে ইউপি চেয়ারম্যানকে মারধরপুঠিয়ায় ৪ ফার্মেসির ২০ হাজার টাকা অর্থদণ্ডবাগমারা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিতপাকিস্তানকে উড়িয়ে দিল ৮ উইকেটের বিশাল জয় বাংলাদেশেরপুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় এক সেনা সদস্য আহতআহত হলেও নিরাপদ আছেন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি
Home >> নগর-গ্রাম >> ক্ষেতলালে অবৈধভাবে সার বিক্রি বন্ধে ডিলারের লিখিত অভিযোগ

ক্ষেতলালে অবৈধভাবে সার বিক্রি বন্ধে ডিলারের লিখিত অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, জয়পুরহাট : চলতি বোরো মৌসুমে জয়পুরহাট ক্ষেতলাল উপজেলার মামুদপুর মিনিগাড়ি ও পাশের গ্রাম গুলোতে অসাধু ব্যবসায়ীরা অবৈধভাবে ইউরিয়াসহ বিভিন্ন প্রকার সার বিক্রি করছে বলে অভিযোগ উঠেছে। এতে চরম বিপাকে পড়েছেন বৈধ সার ডিলার ও সাব ডিলাররা।

এ বিষয়ে সার ব্যবসায়ী (সাব ডিলার) মেসার্স তালুকদার টেডার্স শাকিলুর রহমান বাদি হয়ে উপজেলা কৃষি অফিসার বরাবর গত (২৮ শে ফেব্রুয়ারি) একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিযুক্ত শামীম ক্ষেতলাল উপজেলার মাহমুদপুর ইউপির মিনিগাড়ি গ্রামের ইউনূস আলীর ছেলে৷ ও মৃত্য জিয়ার প্রামানিকের ছেলে ইউনস আলী তিনি একই ইউপির ধনতলা চৌমুহনি বাজারে তার কীটনাশক ব্যবসার লাইসেন্স থাকলেও তিনি চৌমুহনি বাজারে ব্যবসা করেন না তিনি অবৈধ ভাবে নিজ বাড়িতে কীটনাশক ব্যবসা করেন৷ অভিযুক্ত শামীম একটি হত্যা চেষ্টা মামলাসহ আরও বেশ কয়েকটি মামলার আসামী শামীম জামিনে থাকলেও তার মামলা গুলো জয়পুরহাট জেলা বিজ্ঞ আদালতে চলমান রয়েছে৷ যা অভিযুক্ত শামীম স্বীকারও করেছেন।

অভিযোগের ভিত্তিতে জানা গেছে, উপজেলার মামুদপুর ইউনিয়নের মিনিগাড়ি মোড়ে মেসার্স শামীম ট্রেডার্স নিজ বাড়িতে, দীর্ঘদিন ধরে অসাধু ব্যবসায়ী শামীম অবৈধভাবে সার বিক্রি করে আসছেন। তাদের নিষেধ করলেও তারা অবৈধভাবে সার বিক্রি চালিয়েই যাচ্ছেন।

বিষয়টি মুঠোফোনে জানতে চাইলে অবৈধ সার ব্যবসায়ী শামীম বলেন, আমি উপজেলা চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যানের সাথে কথা বলেছি সার বিক্রয়ের জন্য, অনুমতি দিলে বিক্রি করবো, না দিলে করবো না৷ পরে তিনি বলেন আমি যুবলীগ করি আপনাদের কি লেখার লিখেন।

এবিষয়ে ক্ষেতলাল উপজেলা কৃষি অফিসার জাহিদুল ইসলাম বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি দুই-একদিনের মধ্যে তদন্ত করে অবৈধভাবে সার বিক্রি করা ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728