IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> টপ নিউজ >> রাজনীতি >> প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে কৃষক লীগের বর্ণাঢ্য শোভাযাত্রা

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে কৃষক লীগের বর্ণাঢ্য শোভাযাত্রা

ধূমকেতু নিউজ ডেস্ক : আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে কৃষক সমাজের পক্ষে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাতে শোভাযাত্রা করেছে কৃষক লীগ।

জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি ধান-চাল ক্রয় কমিটিতে কৃষক সংগঠনের প্রতিনিধি অন্তর্ভুক্ত করায় মঙ্গলবার জাতীয় শহীদ মিনার থেকে ধানমণ্ডি-৩২ নম্বরের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পর্যন্ত এই বর্ণাঢ্য ‘কৃতজ্ঞতা শোভাযাত্রা’ অনুষ্ঠিত হয়।

এতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। এতে রাজধানীর বিভিন্ন থানা-ওয়ার্ড কৃষক লীগের নেতাকর্মীরা অংশ নেন।

এদিকে, কেন্দ্রীয় শহীদ মিনারে শোভাযাত্রা পূর্ব এক সমাবেশ অনুষ্ঠিত হয়। কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতির এমপির নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন- সহসভাপতি শরীফ আশরাফ আলী, আবদুল লতিফ তারিন, আকবর আলী চৌধুরী, মোস্তফা কামাল চৌধুরী, আবুল হোসেন, মাকসুদুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, একেএম আজম খান, সাংগঠনিক সম্পাদক ড. হাবিুবুর রহমান মোল্লা, সৈয়দ সাগিরুজ্জামান শাকীক, নূরে আলম সিদ্দিকী হক, অধ্যাপক নাজমুল ইসলাম পানু, হিজবুল বাহার রানা, মো. রেজাউল করিম রেজা, সম্পাদকমণ্ডলীর সদস্য সৈয়দ শওকত হোসেন সানু, নূরুল ইসলাম বাদশা, ঢাকা মহানগর দক্ষিণ কৃষক লীগের সভাপতি আবদুস সালাম বাবু, সাধারণ সম্পাদক হাজী আবদুর রব খান ও উত্তরের সাধারণ সম্পাদক আবদুল হালিম খান প্রমুখ।

এ সময় কৃষক লীগ সভাপতি ধান-চাল ক্রয় কমিটিতে কৃষক প্রতিনিধি অন্তর্ভুক্ত করায় প্রধানমন্ত্রী ও খাদ্যমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি বলেন, সম্প্রতি স্বাধীনতাবিরোধী চক্রের যোগসাজশে বিএনপি এবং প্রতিক্রিয়াশীল গোষ্ঠী দেশের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপনের সমালোচনা শুরু করেছে। তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে পাকিস্তানি সে পেতাত্মাদের পাকিস্তানে চলে যেতে বলেন।

উম্মে কুলসুম স্মৃতি বলেন, শেখ হাসিনা সরকার কৃষক সমাজের পক্ষে নানাবিধ প্রণোদনা দিয়ে খাদ্য উৎপাদন বৃদ্ধি করায় দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। একইভাবে সারা দেশে জেলা-উপজেলা পর্যায়ে এই কর্মসূচি পালন করেছে সংগঠনটি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31