IMG-LOGO

বুধবার, ২৯ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কচু শাক দিয়ে চিংড়ি রান্না সুস্বাদু ও পুষ্টিকরনতুন কুড়ি স্পোর্টস প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী কৃতি খেলোয়াড়দের সম্বর্ধনা প্রদানআড়ানী-বাঘা পৌর এলাকায় বাড়ছে অনুমোদনহীন ভবন, নকশা বহির্ভূত নির্মাণবাগমারায় অটো-ভ্যানের নতুন ভাড়া নির্ধারণ, ভবানীগঞ্জ-কেশরহাট ভাড়া ৫০ টাকাতানোরে খাদ্য গুদাম কর্মকর্তা সাসপেন্ড মিষ্টি বিতরণবাউয়েট ক্যাম্পাসে নবাগত শিক্ষার্থীদের নবীনবরণচাঁপাইনবাবগঞ্জে জেলা বিএনপি’র মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধনমান্দার ‘ভাইরাল বটগাছ’নিয়ে অপপ্রচারের অভিযোগজ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমানরাজশাহীতে পদ্মা নদীতে নৌকাডুবি,বাবা-ছেলে নিখোঁজরুয়েটে যোগদান করলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আখতার হোসেনমহাদেবপুরে এন বি সংগীত বিদ্যালয়ের প্রতিষ্ঠা বাষির্কীউপলক্ষে গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে সিংড়ায় ছাত্রদলের দোয়া, আলোচনা সভা ও বৃক্ষরোপণফ্রান্সের রাষ্ট্রদূতের পুঠিয়া রাজবাড়ি ও জাদুঘর পরিদর্শনপোরশায় মদ তৈরীর উপকরণ সহ চোলাই মদ জব্দ
Home >> নগর-গ্রাম >> গোমস্তাপুরে নৈশকোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ১০

গোমস্তাপুরে নৈশকোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ১০

ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নৈশকোচ-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালকসহ নৈশকোচের ১০ যাত্রী আহত হয়েছে।

শুক্রবার (১৭ মার্চ) রাত ৮ টার দিকে রহনপুর -আড্ডা আঞ্চলিক মহাসড়কের মিশন মোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রহনপুর থেকে ঢাকাগামী সাথী এন্টার প্রাইজের একটি নৈশকোচ (ঢাকা মেট্রো-ব-১৩-২০৮১)ওই এলাকায় একটি ট্রাককে অতিক্রম করার নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিকে সজোরে আঘাত করে। এতে ট্রাকচালকসহ নৈশকোচের ১০ জন যাত্রী আহত হয়। পরে রহনপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আহত বাসযাত্রীদের অধিকাংশের বাড়ি ভোলাহাট উপজেলায়। আহতদের মধ্যে গুরুত্বর আহত ট্রাক চালককে উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এছাড়া ২ জনকে হাসপাতালে ভর্তি ও ৭ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক মাহমুদুর রহমান।

এদিকে, ফায়ার সার্ভিস জানিয়েছে টিপটিপ বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল থাকায় এ দূর্ঘটনা ঘটে।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবর রহমান জানান, দুর্ঘটনা কবলিত বাসও ট্রাক সড়ক থেকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ