IMG-LOGO

বুধবার, ২৯ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কচু শাক দিয়ে চিংড়ি রান্না সুস্বাদু ও পুষ্টিকরনতুন কুড়ি স্পোর্টস প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী কৃতি খেলোয়াড়দের সম্বর্ধনা প্রদানআড়ানী-বাঘা পৌর এলাকায় বাড়ছে অনুমোদনহীন ভবন, নকশা বহির্ভূত নির্মাণবাগমারায় অটো-ভ্যানের নতুন ভাড়া নির্ধারণ, ভবানীগঞ্জ-কেশরহাট ভাড়া ৫০ টাকাতানোরে খাদ্য গুদাম কর্মকর্তা সাসপেন্ড মিষ্টি বিতরণবাউয়েট ক্যাম্পাসে নবাগত শিক্ষার্থীদের নবীনবরণচাঁপাইনবাবগঞ্জে জেলা বিএনপি’র মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধনমান্দার ‘ভাইরাল বটগাছ’নিয়ে অপপ্রচারের অভিযোগজ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমানরাজশাহীতে পদ্মা নদীতে নৌকাডুবি,বাবা-ছেলে নিখোঁজরুয়েটে যোগদান করলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আখতার হোসেনমহাদেবপুরে এন বি সংগীত বিদ্যালয়ের প্রতিষ্ঠা বাষির্কীউপলক্ষে গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে সিংড়ায় ছাত্রদলের দোয়া, আলোচনা সভা ও বৃক্ষরোপণফ্রান্সের রাষ্ট্রদূতের পুঠিয়া রাজবাড়ি ও জাদুঘর পরিদর্শনপোরশায় মদ তৈরীর উপকরণ সহ চোলাই মদ জব্দ
Home >> নগর-গ্রাম >> জয়পুরহাট জেলাকে ভূমিহীন ও গৃহহীন ঘোষণা

জয়পুরহাট জেলাকে ভূমিহীন ও গৃহহীন ঘোষণা

ধূমকেতু প্রতিবেদক, জয়পুরহাট : মুজিববর্ষ উপলক্ষে জয়পুরহাট জেলাকে ভূমিহীন ও গৃহহীন জেলা ঘোষণা করা হয়েছে।

বুধবার (২২ মার্চ) বেলা ১১ টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালী মিটিংয়ে যোগ দিয়ে এ ঘোষণা দেন। একই সময়ে প্রধানমন্ত্রীর প্রদত্ত ঘর এবং ২ শতক জমির দলিলপত্র তাঁর পক্ষে জয়পুরহাট সদর, কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলার ১ শত ৩৯ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারের হাতে তুলে দেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্থানীয় কমিটির সদস্য ও জয়পুরহাট-১ আসনের সাংসদ আলহাজ্ব এ্যাড. শামসুল আলম দুদু-এমপি।

এসময় উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর, অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত রহমান, জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ও জেলার বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।

বর্তমান জয়পুরহাটে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর বলেন, ‘জয়পুরহাট জেলায় সর্বশেষ নিরুপিত তালিকা অনুযায়ী মোট ১ হাজার ৪৮ টি ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবার নির্বাচন করা হয়। সেগুলোর মধ্যে ১ম পর্যায়ে ১৬০ টি, ২য় পর্যায়ে ১ শত ৪১ টি, ৩ য় পর্যায়ে ৩ শত ৫৮ টি মোট ৬ শত ৫৯ টি পরিবারের মধ্যে ২ শতাংশ করে জমিসহ ঘর প্রদান করা হয়।

বুধবার ২২ মার্চ বেলা ১১ টায় জেলার সকল উপজেলা পরিষদ মিলনায়তনে ভার্চুয়ালী মিটিংয়ের মাধ্যমে ৪র্থ পর্যায়ে ১ শত ৩৯ টি পরিবারের মধ্যে ২ শতাংশ করে জমিসহ ঘর প্রদান করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ