IMG-LOGO

বৃহস্পতিবার, ২৫ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা‘মোগলটুলীর আওয়ামী লীগ বিক্রি হয়ে গেছে’রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন পৌরসভাসমূহের বর্জ্যশাখার কর্মচারী প্রশিক্ষণার্থীদের মতবিনিময়নিয়ামতপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্পরুয়েটের জেইএএস এডিটরিয়াল বোর্ডের সভা অনুষ্ঠিত‘আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামানোর লক্ষ্য’রাজশাহী জেলা পরিষদ প্রশাসক এরশাদ আলী ঈশাকেআইনজীবী সহকারী সমিতির ফুলেল শুভেচ্ছারায়গঞ্জ থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়িবেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানস্ত্রী আত্মহত্যার মামলায় অভিনেতা আলভীর ২ দিনের রিমান্ডচাঁপাইনবাবগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহত১২ বছর পর নাতি হওয়ার আনন্দে ঘোড়ার গাড়িতে ঘুরিয়ে মিষ্টি বিতরণ নানারচাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড কোটি টাকার ক্ষতির আশঙ্কাকুষ্টিয়ায় কর অফিসের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪বিশ্বকাপের ফাইনালে উপস্থিত থাকবেন ডোনাল্ড ট্রাম্প
Home >> নগর-গ্রাম >> রাণীনগরে আন্ত:জেলা চোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

রাণীনগরে আন্ত:জেলা চোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে আন্ত:জেলা চোর চক্রের ৫ জন সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এসময় চুরি যাওয়া অটো চার্জার উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার বিকেলেই আদালতে প্রেরণ করা হয়েছে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, গত ২৪মার্চ উপজেলার আতাইকুলা গ্রামের আব্দুর রহমানের ছেলে মোতালেব হোসেনের একটি অটো চার্জারগাড়ী চুরি হয়ে যায়। এঘটনায় মোতালেব হোসেন বাদী হয়ে রাণীনগর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত থেকে মঙ্গলবার দিনভর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় নওগাঁ সদর এলাকা থেকে সদরের বনানীপাড়া মহল্লার মাহাতাব হোসেনের ছেলে সুমন হোসেন (২২), সাইদুল ইসলামের ছেলে রাহাদ (২৪) এবং সদরের চকদেব নুনিয়াপাড়া গ্রামের জাহিদুল ইসলামের ছেলে রনি (২৪)কে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, আটককৃতদের দেয়া তথ্য মতে মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর থানা এলাকায় অভিযান চালিয়ে এলাকার কলোনীপাড়া গ্রামের লিয়াকত আলীর ছেলে শরিফুল ইসলাম (৩৮) ও একই উপজেলার রেহেইচর আদর্শপাড়া গ্রামের রমজান আলীর ছেলে শামিম আহম্মেদ (৩০)কে গ্রেপ্তার করা হয়। এর পর তাদের দেয়া তথ্যের ভিত্তিতে চাপাই নবাবগঞ্জ সদর থানার মহারাজপুর মেলার মোড়স্থ গ্রেপ্তার শামিমের মা-বাবার দোয়া অটো পার্টস দোকান থেকে চোরাই অটো চার্জার উদ্ধার করা হয়।

এঘটনায় মঙ্গলবার বিকেলেই গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031