IMG-LOGO

বুধবার, ২৯ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে বাসের ধাক্কায় প্রাণগেল মোটরসাইকেল আরোহীরধামইরহাটে মেধাবী শিক্ষার্থী সাবিরা আক্তারের পড়ালেখায় প্রধান বাধা দরিদ্রতাধামইরহাট সফরে সংরক্ষিত নারী এমপি আন্না মিনজ-দলীয় ও প্রশাসনে পৃথক মত বিনিময়মান্দায় বৃত্তিপ্রাপ্ত ৯১ শিক্ষার্থীকে সংবর্ধনাপোরশায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যুমান্দায় বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু ঘিরে নানা প্রশ্নবাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশাপুঠিয়ায় রাস্তা ও কবরস্থানে উদ্বোধন করলেন নজরুল ইসলাম এমপিজর্ডানে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানেরব্যারিস্টার মোশাররফ হোছাইন সিআইডি প্রধানের দায়িত্ব নিলেনইরাকে ইরানপন্থি গোষ্ঠীর ওপর সৌদি-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত ৮বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারিশিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রী তারেক রহমানেরকচু শাক দিয়ে চিংড়ি রান্না সুস্বাদু ও পুষ্টিকরনতুন কুড়ি স্পোর্টস প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী কৃতি খেলোয়াড়দের সম্বর্ধনা প্রদান
Home >> নগর-গ্রাম >> পত্নীতলায় মহান মে দিবস উদযাপন

পত্নীতলায় মহান মে দিবস উদযাপন

ধূমকেতু প্রতিবেদক, পত্নীতলা : “শ্রমিক মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁর পত্নীতলায় নানা কর্মসূচীর মধ্যে দিয়ে বিভিন্ন শ্রমিক সংগঠনের পৃথক পৃথক আয়োজনে মহান মে দিবস পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে সোমবার (১ মে) সকালে পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমানা আফরোজ এবং অফিসার ইনচার্জ ওসি পলাশ চন্দ্র দেব বিভিন্ন শ্রমিক সংগঠনের ব্যানারে র‍্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন এসময় ইউএনও আন্তর্জাতিক শ্রমিক দিবসের ইতিহাস ও গুরুত্ব উল্লেখ করে শ্রমিকদের সচেতন করতে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

সোমবার (১লা মে) সকাল ৯ টায় জাতীয় শ্রমীকলীগ করাতকল, হাতকরাতি ও সুতারশ্রমিক ইউনিয়নের আয়োজনে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারন, শহীদদের স্মরণে ১ মিঃ নিরবতা পালন, বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।

দলীয় কার্যালয়ের সামনে জাতীয় শ্রমীকলীগ পত্নীতলা শাখার সিনিয়র সহ সভাপতি আকবর আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধাম অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নজিপুর পৌর মেয়র রেজাউল কবির চৌধুরী, জেলা পরিষদ সদস্য আজাদ রহমান।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবুল কালাম আজাদ, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ অরুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক দিলিপ চৌহান, জেলা পরিষদ সদস্য ফাতেমা জিন্না ঝরনা, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ, মহিলা লীগ নেত্রী সাবিনা আক্তার।

আরও উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমীক লীগের পত্নীতলা শাখার সাধারণ সম্পাদক রতন দাস, উপজেলা ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান বিলাশ, পৌর ছাত্র লীগের সাধারণ সম্পাদক আরাফাত হোসেন পারভেজসহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ শ্রমিকগণ।

অপরদিকে, পত্নীতলা উপজেলা ও নজিপুর পৌর শ্রমিক দলের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নওগাঁ জেলা বিএনপির সাবেক সহ সভাপতি খাজা নাজিবুল্লাহ চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র আনোয়ার হোসেন, উপজেলা বিএনপি সদস্য আবু তাহের চৌধুরী মন্টু, পৌর শ্রমিক দলের সভাপতি মাহাবুব আলম, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সৈকত, ছাত্র নেতা রাকিবুল হাসানসহ শ্রমিক দলের নেতৃবৃন্দ ও সাধারণ শ্রমিকগণ।

এছাড়াও নওগাঁ জেলা ট্রাক,ট্র্যাংক লড়ী কভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন, ২৬৫০ ও ২৬৫৮, সহ মটর শ্রমিক ইউনিয়ন, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন, হোটেল ও রেস্তোরা শ্রমিক ইউনিয়ন, সিএনজি, অটো, রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়ন বিভিন্ন শ্রমিক সংগঠন পৃথক পৃথক আয়োজনে দিবসটি উদযাপন করেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ