IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> রাজনীতি >> লিড নিউজ >> উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আ.লীগের বিকল্প নেই : লিটন

নগর যুবলীগের সর্বস্তরের নেতাকর্মীদের সাথে মতবিনিময়

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আ.লীগের বিকল্প নেই : লিটন

ধূমকেতু প্রতিবেদক : আসন্ন ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে অভাবনীয় উন্নয়ন হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগের বিকল্প নেই। আওয়ামী লীগই পারে মানুষের কল্যান করতে।

সোমবার (১ মে) সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজের ডা. কাইছার রহমান চৌধুরী অডিটোরিয়ামে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, রাজশাহী মহানগরের সর্বস্তরের নেতাকর্মীদের সাথে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, নির্বাচন আসলে বিএনপি ভন্ডামির আশ্রয় নেয়। সিটি নির্বাচন নিয়ে এবারো তারা ভন্ডামির আশ্রয় নিয়েছে। মির্জা ফখরুল ইসলাম বলছেন, ‘আমাদের দল থেকে কেউ নির্বাচনে অংশ নিবে না। এমনকি কাউন্সিলর পদে কেউ নির্বাচন করবে না।’ আমরা তো দেখেছি অতীতে, এবারো মনে হয় দেখতে হবে, ধানের শীষ মার্কা বাদ দিয়ে তাদের দলের নেতাকর্মীরা কাপ পিরিচ, দোয়াত-কলম বা চেয়ার-টেবিল মার্কা নিয়ে মেয়র পদে, কাউন্সিলর পদে ভোট করতে পারে। তারা ভোট করলে ভোটের মাধ্যমে জবাব দেয়া হবে। আওয়ামী লীগ ভোটের দল। আর বিএনপি অন্ধকার থেকে আসা, ক্যান্টনমেন্ট থেকে আসা দল। তাদেরকে আমরা ভয় করি না। জনগণ আমাদের সঙ্গে আছে।

রাসিক মেয়র বলেন, রাজশাহীতে উন্নয়ন দৃশ্যমান হয়েছে। এবার হবে কর্মসংস্থান। আমার নির্বাচনী ইশতেহারের প্রথম বিষয় থাকবে কর্মসংস্থান। কর্মসংস্থানের লক্ষ্যে ইতোমধ্যে বিসিক শিল্পনগরী-২ এর কাজ শেষ হয়েছে। এখন প্লট বরাদ্দের অপেক্ষায় রয়েছে। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী চামড়া শিল্প পার্ক অনুমোদন দিয়েছেন। সেটির কাজ বাস্তবায়ন করা হবে। বিসিক শিল্পনগরী-২ ও চামড়া শিল্প পার্কে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে।

রাজশাহী মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বাচ্চুর সঞ্চালনায় সভায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী কামাল, যুগ্ম সম্পাদক আহসানুল হক পিন্টু, মহানগর যুবলীগ সভাপতি রমজান আলী, যুগ্ম সম্পাদক তৌরিদ আল মাসুদ রনিসহ যুবলীগের নেতৃবৃন্দ প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31