IMG-LOGO

মঙ্গলবার, ২২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে গণছিনতাইয়ের ঘটনায় ২জন গ্রেফতার, হাসুয়া, মোবাইল-টাকা উদ্ধারদলের নাম ভাঙিয়ে ব্যবসা-চাঁদাবাজি- দখলদারিত্ব করলে দলে গ্রহণযোগ্যতা হারাবে: এমপি চাঁদচাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ১১ ককটেল উদ্ধার, উদ্ধারের সময় একটি ককটেল বিস্ফোরণচারঘাটে বিপুল পরিমান ফেন্সিডিল ও ট্রাকসহ গ্রেফতার ২বাগমারার সোনাডাঙ্গা ইউনিয়নে এমপি ডাঃ আব্দুল বারীর গণসংযোগ ও পথসভাচাঁপাইনবাবগঞ্জে ২৩টি টিয়া পাখি অবমুক্ত করেছে সদর উপজেলা প্রশাসনমহাদেবপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ অর্থায়ন কর্মসূচি প্রচার কার্যক্রম বিষয়ক আলোচনা সভাকৃষকের নিরাপত্তায় উথরাইল বিলে নির্মিত হলো সেডসিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা পর্যায়ে ডেঙ্গু সহ মশাবাহিত প্রতিরোধে সমন্বয় কমিটি’র সভাকুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলায় দুই আসামির জামিনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশচাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভারাণীনগর যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানকারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতিররাণীনগরের মোজাফ্ফরকে “ভুয়া কাজী“ আখ্যায়িত করে সংবাদ সম্মেলনমহাদেবপুরে কাজী হামিদুল হকের পৈত্রিকসম্পত্তি দখল চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন
Home >> নগর-গ্রাম >> আমেরিকা খাদ্য সংকটে পড়লেও বাংলাদেশ পড়বে না : এমপি ফিজার

আমেরিকা খাদ্য সংকটে পড়লেও বাংলাদেশ পড়বে না : এমপি ফিজার

ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদের্শনা ছিল বাংলাদেশের কোনো যায়গা যেনো পতিত না থাকে। তিনি প্রতিটা স্থানে ধান-গম, ভুট্টা, শাক-সবজিসহ মাছ চাষ করার নির্দেশনা দেন। যার সুফল মিলেছে করোনার সংকটকালিন সময়ে। বিশ্বজুড়ে যখন খাদ্য সংকট দেখা দিয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন বলেছিলেন আমাদের পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে। খাদ্য সংকটে বাংলাদেশ পড়বে না। ঠিক তাই বড় বড় দেশ খাদ্য সংকটে পড়েছে কিন্তু বাংলাদেশ দেখিয়ে দিয়েছে বাংলাদেশ এখন কতোটায় স্বয়ংসম্পূর্ণ। আমেরিকা খাদ্য সংকটে পড়লেও বাংলাদেশ খাদ্য সংকটে পড়বে না। কারণ বাংলাদেশের কৃষকদের শ্রম এদেশের খাদ্য ঘাটতি পূরণ করে। এ ক্ষেত্রে কৃষকদের বড় ভূমিকা রয়েছে।

রোববার (৭ মে) দিনাজপুরের ফুলবাড়ীতে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

উপজেলা খাদ্য বিভাগের উদ্যাগে বেলা ১১টায় ফুলবাড়ী (এলএসডি) খাদ্য গুদামে এই ধান-চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়।

আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জফর আরিফ চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, জেলা পরিষদ সদস্য শফিকুল ইসলাম বাবু, বেতদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আব্দুল কুদ্দুস, বিশিষ্ট ব্যবসায়ী রাজেন্দ্র প্রসাদ গুপ্ত, বিশিষ্ট ব্যবসায়ী রুহুল আমিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মঈন উদ্দিন, ফুলবাড়ী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি এলএসডি) মাহমুদ ইমরান প্রমুখ।

সংশ্লিষ্ট সূত্রে জনা যায়, চলতি বোরো মৌসুমে উপজেলার দু’টি এলএসডি গুদামে বোরো ধান ৩০ টাকা কেজি দরে ১ হাজার ২০২ মেট্রিক টন এবং সিদ্ধচাল প্রতিকেজি ৪৪ টাকা দরে ৯ হাজার ২২২ মেট্রিকটন সংগ্রহ করা হবে। ৭ মে সংগ্রহ কার্যক্রম শুরু হয়ে আগামী ৩১ আগস্ট শেষ হবে। উপজেলার এমবি হাসকিং মিল ১৪ টন চাল এবং উপজেলার শিবনগর ইউনিয়নের দাদপুর গ্রামের কৃষক দিপেন চন্দ্র ও পৌরসভার স্বজন পুকুর এলাকার অলিমুদ্দিন এর কাছে ১ টন করে ধান সংগ্রহের মাধ্যমে বোরো ধান ও চাল সংগ্রহ উদ্বোধন করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031