IMG-LOGO

শুক্রবার, ১ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে বিদ্যুতায়িত হয়ে রং মিস্ত্রির মৃত্যুমান্দায় প্রতিপক্ষের লাঠির আঘাতে একজন আহতমহানন্দা সেতুতে টোল আদায় বন্ধে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধনতানোরে বোরোর বাম্পার ফলনেও হতাশ বিলপাড়ের কৃষকরাচাঁপাইনবাবগঞ্জে সরকারি চাকুরি দেওয়ার নামে ১৪ লক্ষ টাকা আত্মসাৎ করার প্রতিবাদে সংবাদ সম্মেলনএক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবেনাচোলে লিজের নামে রেলওয়ের গোডাউনসহ মালামাল লুটের অভিযোগবাগমারার তাহেরপুর কামিল মাদ্রাসায় দাখিল পরীক্ষা অনুষ্ঠিতবাগমারায় আইন-শৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি: যোগদানের এক মাসেই আলোচনায় ওসি জিল্লুর রহমানফুলবাড়ীতে বইপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান বইমেলারাজশাহীতে মাদার বখ্শ গার্হস্থ্য অর্থনীতি কলেজে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিতবাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিতনির্মাণাধীন নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহবিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসকধ্বংসের দ্বারপ্রান্তে থাকা মাদক ও মোবাইলে আসক্ত যুব সমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই : পান্না।‘শেয়ারবাজার লুটপাটের কোনো সুযোগ থাকবে না’
Home >> নগর-গ্রাম >> রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ব সাহিত্যে এক বিস্ময়কর প্রতিভা : মোজাম্মেল হক

রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ব সাহিত্যে এক বিস্ময়কর প্রতিভা : মোজাম্মেল হক

ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ব সাহিত্যে এক বিস্ময়কর প্রতিভা। তিনি ছোট একটি বিষয়কেও খুব সন্দর ভাবে উপস্থাপন করেছেন। কবি রবীন্দ্রনাথ ঠাকুর একাধারে কথা সাহিত্যিক, সমাজ সংস্কারক, চিত্র শিল্পী। তিনি অনন্য এক অসাধারণ ক্ষমতার অধিকারী। অপরদিকে তিনি শিক্ষাবিদ এবং দার্শনিক। কবি মানবতাবাদি সমাজ সংস্কারক ও অসম্প্রদায় চেতনার মানুষ হিসেবে বিশ্বজুড়ে সমাদ্রিত এবং নন্দিত। তিনি বাঙ্গালির ঐতিহ্য ও সংস্কৃতির সাথে মিশে আছেন। কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মজয়ন্তীর তিন দিন ব্যাপী অনুষ্ঠানের প্রথম দিনে সোমবার বিকেলে নওগাঁর আত্রাই উপজেলার কবির কাছারী বাড়ী পতিসরে দেবেন্দ্র মঞ্চে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং নওগাঁ জেলা প্রশাসনের বাস্তবায়নে অনুষ্ঠিত জন্মজয়ন্তী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহসদ। স্মারক বক্তা ছিলেন, মুক্তিযোদ্ধা জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক। আলোচনায় অংশ নেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স-উপদেষ্টা শাহ আজম।

এসময় উপস্থিত ছিলেন, নওগাঁ-২ আসনের এমপি শহিদুজ্জামান সরকার, নওগাঁ-৫, আসনের এমপি ব্যারিস্টার নিজাম উদ্দীন জলিল জন, নওগাঁ-৬, আসনের এমপি আনোয়ার হোসেন হেলাল, নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদি হাসান বিপিএএ, নওগাঁর পুলিশ সুপার রাশিদুল হকসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং স্থানীয় দলীয় নেতাকর্মীবৃন্দ।

আলোচনা সভা শেষে কবিতা আবৃত্তি এবং সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানকে ঘিরে পতিসর কাচারীবাড়ি রবীন্দ্র ভক্তদের মহা-মিলন মেলায় পরিণত হয়। পতিসরের চারদিকের জনপদে এই উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930