IMG-LOGO

বৃহস্পতিবার, ৩০ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৭ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভাশিবগঞ্জে তেল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১০মান্দায় ফিলিং স্টেশনে হামলা, পাম্প মালিকসহ আহত ২বাঘায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর বাছাই পর্ব শুরুমোহনপুরে কবরস্থানের জমি দখলের অভিযোগমান্দায় পুকুর থেকে চুরির অভিযোগে একজন আটকরাণীনগরে গ্রামীণ রাস্তায় এসিল্যান্ডের হস্তক্ষেপে বেড়া অপসারণবাউয়েটের ২৬তম অর্থ কমিটির সভা অনুষ্ঠিতমান্দায় ডাসকোর আয়োজনে সুশীল সমাজ সংগঠনের ষান্মাসিক সভাকুষ্টিয়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবনমান্দায় অবৈধভাবে তেল মজুতের সময় গ্রেপ্তার ২বাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২টি এস্কেভেটর অকেজোতানোরে ৭ হাজার কৃষকের মাঝে বিনা মূল্যে সার বীজ বিতরণগোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণসিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা, মাদক-জুয়া-চুরি রোধে কঠোর প্রশাসন
Home >> নগর-গ্রাম >> তজুমদ্দিনে সরকারি নলকূপ অকেজো, গরমে তীব্রতায় পানি সংকট

তজুমদ্দিনে সরকারি নলকূপ অকেজো, গরমে তীব্রতায় পানি সংকট

ধূমকেতু প্রতিবেদক, তজুমদ্দিন : ভোলার তজুমদ্দিন উপজেলায় সরকারি নলকূপ গুলো নষ্ট হয়ে অযত্ন অবহেলায় পড়ে থাকায় গরমে দেখা দিয়েছে তীব্র পানির সংকট। এসব সরকারি নলকূপ থেকে ক্ষমতার অপব্যবহার করে অনেকে নিয়েছেন ব্যক্তিগত মটার সংযোগ।

জনবল সংকটের অজুহাত দেখিয়ে দায় এড়ানোর চেষ্ঠা করছেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।

খোঁজ নিয়ে জানা গেছে, তজুমদ্দিন উপজেলায় জনগণের চাহিদা অনুযায়ী প্রতিবছর ১৩০ করে গভীর নলকূপ স্থাপন প্রকল্প চলমান রয়েছে। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কাগজ কলমে হিসাব অনুযায়ী ৪২০টি গভীর নলকূপ সচল থাকার সংখ্যা দেখা গেলেও নেই অকেজো নলকূপের হিসাব।

বুধবার (৭ জুন) সকালে উপজেলা সদরের শশীগঞ্জ বাজারে গিয়ে দেখা যায়, বাজার ব্যবসায়ীদের পানির চাহিদা মেটাতে বসানো গভীর নলকূপ গুলোতে ব্যক্তিগতভাবে মটার সংযোগ দিয়ে লাইন নিয়েছেন প্রভাবশালীরা। যেকারণে চাহিদা অনুযায়ী পানি নিতে সমস্যায় পড়েন ব্যবসায়ীরা। এবং দ্রুত নষ্ট হয়ে যায় নলকূপ গুলো।

কয়েকজন ব্যবসায়ী জানান, বাজারে উম্মুক্ত ৪টি নলকূপের মধ্যে ২টি নলকূপ দীর্ঘদিন নষ্ট হয়ে পড়ে রয়েছে। ইতোমধ্যে মেরামত না করায় বাতিল হয়ে গেছে বেশ কয়েকটি গভীর নলকূপ। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নেই কোন তদারকি। এদিকে অফিস চলাকালীন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে গিয়ে কর্মকর্তা কর্মচারীদের না পাওয়ার অভিযোগ করেন বেশ কয়েকজন ভুক্তভোগী।

এবিষয়ে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আবু জাফর সাইদুর রহমান এর কাছে জানতে চাইলে বলেন, রয়েছে জনবল সংকট। উপজেলায় কর্মরত আছেন মাত্র ২ জন মেকানিক। অনেকে ক্ষমতার অপব্যবহার করে ব্যক্তিগতভাবে মটার সংযোগ দিয়েছে। যা সরকারি নীতিমালা পরিপন্থি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news