IMG-LOGO

শনিবার, ৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণমান্দায় আন্তঃক্লাব ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে জোকাহাট ফুটবল একাদশ চ্যাম্পিয়নধর্ম যার যার, দেশটা সবার- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রীমহাদেবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতবরেন্দ্র অঞ্চলে ভূউপরিস্থ পানির ব্যবহার বাড়াতে হবে’- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রীধামইরহাটে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রারাণীনগরে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রামহাদেবপুরে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবউপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিতমান্দায় হাতুড়িপেটায় আহত ব্যক্তির ৫ মাস পর হাসপাতালে মৃত্যুসিংড়ায় রামানন্দ খাজুরা ইউনিয়নে জামায়াতের প্রার্থী শহিদুল ইসলামমহাদেবপুরে আত্রাই নদীতে মাছের পোনা অবমুক্তকরণসিংড়ায় শোলাকুড়া মাদ্রাসা মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি আনুসকল ধর্ম-বর্ণের মানুষের পাশে থাকার বার্তা এমপি মোশারফ হোসেনেরনৈতিক ও আধুনিক শিক্ষার মানদন্ডে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব অপরিসীম -আনু এমপি
Home >> বিশেষ নিউজ >> রাজশাহী >> লেক ও পুকুর সংরক্ষণ ও সৌন্দর্য্যবর্ধনের সুফল পাচ্ছেন রাজশাহীবাসী

সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের উন্নয়নচিত্র

লেক ও পুকুর সংরক্ষণ ও সৌন্দর্য্যবর্ধনের সুফল পাচ্ছেন রাজশাহীবাসী

রাজশাহীর সপুরা মট পুকুর

ধূমকেতু প্রতিবেদক : পরিবেশের ভারসাম্য রক্ষায় রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর বিভিন্ন লেক ও পুকুর সংরক্ষণ করা হচ্ছে। লেক ও পুকুর সংরক্ষণের পাশাপাশি সৌন্দর্য্যবর্ধণের কারণে জলাশয় কেন্দ্রগুলো নগরীবাসীর বিনোদনের কেন্দ্র হিসেবে পরিচিত পাচ্ছে। রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের মেয়াদকালে জলাশয় সংরক্ষণ ও সৌন্দর্য্যবর্ধনের সুফল পাচ্ছেন নগরবাসী।

রাসিকের তথ্যমতে, রাজশাহী নগরীর ২৬ নং ওয়ার্ডে ভদ্রার পদ্মা পারিজাত লেক, ১৫ নং ওয়ার্ডে সপুরায় মঠপুকুর, ২৩ নং ওয়ার্ডে কালীপুকুর সংরক্ষণ ও সৌন্দর্য্যবর্ধন করা হয়েছে। প্রতিটি জলাশয়ের প্রতিরক্ষামূলক সীমানা প্রাচীর নির্মাণসহ সৌন্দর্য্য বর্ধন করে ওয়াকওয়ে বা হাটার জায়গা এবং বসার স্থান করা হয়। এতে বিকেলে প্রাকৃতিক পরিবেশে সাধারণ মানুষরা বিনোদনের জায়গা যেমন পেয়েছে অপরদিকে পরিবেশের ভারসাম্য রাখতে এই জলাশয়গুলো ব্যাপক ভূমিকা রাখছে। এছাড়াও জলাশয় গুলোর আশেপাশে আগুন লাগলে সেখান থেকে পানি ব্যবহারের সুযোগ থেকে যাচ্ছে। পরিবেশে ও ব্যক্তি মানুষের সম্পত্তি রক্ষায় বড় ধরণের ক্ষয়ক্ষতি থেকে বাঁচাতে ভূমিকা রাখবে সংরক্ষণ করা পুকুর ও লেকগুলো।

রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ৫ কোটি ২৫ লাখ ৬৪ হাজার টাকা ব্যয়ে নগরীর সপুরা গোরস্থানের ভেতরের পুকুর, দড়িখরবোনা ও পবা নতুনপাড়ার (ইমাম প্রশিক্ষণ কেন্দ্রের পাশে) জলাশয়ের প্রতিরক্ষামূলক সীমানা প্রাচীর, সৌন্দর্য্যবর্ধক বেঞ্চ ও ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে। একইভাবে বঙ্গবন্ধু হাইটেক পার্কের বিপরীতে ১নং ওয়ার্ডে গুলজারবাগ নুরুর ঢালান লেক খনন, প্রতিরক্ষা সীমানা প্রাচীর, সৌন্দর্য্য বর্ধক বেঞ্চ ও ওয়াকওয়ে নির্মাণ কাজ চলমান রয়েছে। এই কাজে ব্যয় ধরা হয়েছে ৬ কোটি ২৪ লাখ ৭৯ হাজার টাকা। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে ও জলাশয় রক্ষার্থে ২৩ নং ওয়ার্ডে টিকা পাড়া গোরস্থানের জলাশয় খনন ও ৪নং বুলনপুর ঈদগাহের পাশে প্রতিরক্ষা মূলক সীমানা প্রাচীর, সৌন্দর্য্য বর্ধক বেঞ্চ ও ওয়াকওয়ে নির্মাণ কাজ চলছে। এতে ব্যয় হচ্ছে ৬ কোটি ৩৪ লাখ ৮৫ হাজার টাকা।

রাজশাহীর ভদ্রা পারিজাত লেক

৬নং ওয়ার্ডে বক্ষব্যাধী হাসপাতালের জলাশয় খনন, প্রতিরক্ষা মূলক সীমানা প্রাচীর, সৌন্দর্য্য বর্ধক বেঞ্চ ও ওয়াকওয়ে নির্মাণ কাজ এবং শিশু হাসপাতালের সামনের পুকুর প্রতিরক্ষা মূলক সীমানা প্রাচীর, সৌন্দর্য্য বর্ধন কাজ চলমান রয়েছে। এই দুটি জলায়শ সংরক্ষণ ও সৌন্দর্য্যবর্ধনে ব্যয় ধরা হয়েছে ১৩ কোটি ৪৯ লাখ ২৫ হাজার টাকা। এছাড়া মাদ্রাসা মাঠ সংলগ্ন পুকুরের উন্নয়ন কাজ চলমান রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক মিজানুর রহমান বলেন, রাজশাহী শহর দ্রুত বর্ধনশীল শহরে পরিণত হচ্ছে। তাই এ মুহূর্তে সবচেয়ে বেশি জরুরি জলাধার সংরক্ষণ ও বনায়ন। এই দুটি বিষয় একে অপরের পরিপূরক। রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন সাহেব বিষয়টি বুঝতে পেরে কিছু জলাধার অর্থাৎ পুকুর ও লেক সংস্কার করে সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করেছিলেন, যা নিঃসন্দেহে খুব ভালো উদ্যোগ।

এ ব্যাপারে সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় রাজশাহী মহানগরীর সপুরা মঠপুকুর, ভদ্রা পারিজাত লেক ও কালীপুকুরের উন্নয়ন ও সৌন্দর্যবর্ধন কাজ সুসম্পন্ন হয়েছে। গুলজারবাগ লেক, সপুরা গোরস্থান, দড়িখরবোনা, পবা নতুনপাড়া, টিকাপাড়া গোরস্থান, বুলনপুর ঈদগাহ, টিবি পুকুরের উন্নয়ন ও সৌন্দর্যবর্ধন কাজ চলমান রয়েছে। এছাড়াও ২২টি জলাশয় সংরক্ষণ, সংস্কার ও সবুজায়নে নতুন প্রকল্প মন্ত্রণালয়ে দাখিল করা হয়েছে। আমি নির্বাচিত হলে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031