IMG-LOGO

বুধবার, ২৬ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বিশ্বমানের করে সাজানো হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজএনসিপি কার্যালয়ে জামায়াত আমির শফিকুর রহমানঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের রাজা, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎপাকিস্তানে হাসপাতালে অগ্নিকাণ্ড, ১৫ নবজাতকের মৃত্যুআজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)মান্দায় ২৭৬ জন কৃতি শিক্ষার্থী ও ৪৯ শিক্ষাপ্রতিষ্ঠানকে সম্মাননামহাদেবপুরে ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানরাণীনগরে সার ডিলার ফটিকের ৩০হাজার টাকা জরিমানারাণীনগরে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে ৬জন নারী-পুরুষ আটকপোরশায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতদুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভায় শিক্ষক শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ”মহাদেবপুরে গৃহকর্তাকে অজ্ঞান করে টাকা ও স্বর্ণালঙ্কার লুটমান্দায় মাদকবিরোধী ও স্বাস্থ্য সুরক্ষাবিষয়ক সমাবেশে এমপি ডা. টিপুদেড় মাসেও হদিস মেলেনি চুরি যাওয়া গরুর, রাণীনগরে ১মাসেও উদ্ধার ৫গরুর মালিক পায়নি পুলিশগোদাগাড়ীতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা সমন্বয় সভায় নেসকো চেয়ারম্যান মেজর জেনারেল অব: শরীফ উদ্দীন
Home >> নগর-গ্রাম >> তজুমদ্দিনে জেলে পুনর্বাসনের ভিজিএফের পরিবহনের টাকা নিয়ে লুকোচুরি

তজুমদ্দিনে জেলে পুনর্বাসনের ভিজিএফের পরিবহনের টাকা নিয়ে লুকোচুরি

ধূমকেতু প্রতিবেদক, তজুমদ্দিন : ভোলার তজুমদ্দিন উপজেলায় জেলে পুনর্বাসনের বিশেষ ভিজিএফের পরিবহন (কেরিং) খরচের টাকা নিয়ে বিগত কয়েক বছর ধরে চলছে লুকোচুরি। হিসেব অনুযায়ী প্রতিবছর পরিবহন বাবৎ টাকা আসে ৫ লাখ ১৮ হাজার ৭ শত ৫০ টাকা। এদিকে পরিবহনের খরচের টাকা না পাওয়ার অজুহাতে প্রতি জেলেকে ২/৩ কেজি করে চাল কম দেয়ার অভিযোগ রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, সরকার প্রতি বছরের মার্চ এপ্রিল দুই মাস নদীতে এবং ২০মে থেকে ২৩ জুলাই ৬৫ দিন সমুদ্রে মাছধরা নিষিদ্ধ করেছেন। এর বিপরীতে জেলে পুনর্বাসনে বিশেষ ভিজিএফ-এ প্রতি জেলেকে ৪০ কেজি করে ৪ মাসে ১৬০ কেজি এবং সমুদ্রগামী প্রতি জেলেকে ৬৫ কেজি করে চাল বিতরণ করে আসছে। এসব চাল পরিবহনের (কেরিং) জন্য টন প্রতি বরাদ্দ আসে ২৫০ টাকা।

তজুমদ্দিনে নিবন্ধিত জেলে রয়েছে ১৭৫১২ জন।

সমুদ্র গামী ৪৫০৬ জন। বরাদ্দ অনুযায়ী প্রতি বছর তজুমদ্দিনে চাল আসে বিশেষ ভিজিএফ ১৬৮৮ মেঃটন, সমুদ্রগামী ৩৮৭ মেঃটন যার মোট হিসাব ২০৭৫ মেঃটন। এসব চালের কেরিং খরচ বাবৎ হিসেব অনুযায়ী প্রতিবছর আসে ৫ লক্ষ ১৮ হাজার ৭ শত ৫০ টাকা।

সূত্র আরও জানায়, জেলা ত্রান ও পুনর্বাসন দপ্তর থেকে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় হয়ে চেয়ারম্যান দের হাতে এই পরিবহনের খরচের টাকা পৌছানোর নিয়ম থাকলেও জেলে পুনর্বাসন কার্যক্রম শুরু হওয়ার পর থেকে এযাবৎ পরিবাহন বা কেরিং খরচ বাবৎ কোন টাকা না পাওয়ার কথা জানান চেয়ারম্যানরা। তবে তারা প্রসাশনিক ঝামেলা এড়াতে এসব বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে সাক্ষাৎকার দিতে নারাজ।

কয়েকজন জেলে অভিযোগ করে জানান, চাল কম দেয়ার বিষয়ে কথা বলে লাঞ্চিত হতে হয়েছে। কেরিং খরচের অজুহাত দেখিয়ে ২/৩ কেজি করে চাল কম দেয়া হয়েছে। ভবিষ্যতে যেনো আর কম দেয়া না হয়।

অন্যান্য চেয়ারম্যানরা পরিবহনের টাকা না পাওয়ার কথা জানালেও চাচড়া ইউনিয়ন পরিষদের স্পষ্টবাদী চেয়ারম্যান আবু তাহের বলেন, আমরা এসব নিয়ে কথা বললে সমস্যা হয়। আমরাতো বিচার চাইনি, আপনাদের সমস্যা কি?

জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ জানান, জেলেদের চাল এবং কেরিংয়ের বরাদ্দ আসে জেলা প্রশাসক দপ্তরে। চেয়ারম্যানদের কাছে বিতরণ করার জন্য টনপ্রতি ২৫০ টাকা হারে প্রতিটি উপজেলার নির্বাহী অফিসারদের কাছে চেক পাঠানো হয়।

এবিষয়ে জানতে চাইলে দুই বছর দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগম আগে দুইটি চেক আসার কথা স্বীকার করে বলেন, কোনটা দেয়া হয়েছে, আর কোনটা দেয়া হয়নি এ মূহূর্তে মনে নেই। তবে কিছু কিছু চেয়ারম্যান বলছেন পরিবহনের টাকা এখনো পাননি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031