মোঃ আতাউর রহমান :
ঈদ-উল আজহা মহা উৎসব
কুরবানী করা ওয়াজিব,
কুরবানী মধ্যে আছে তাকওয়া
হৃদয় করে সজীব।
আল্লাহর আদেশ পেলেন নবী
খোদাভীরু অতি,
পিতার পুত্র ইসমাইল(আঃ)
মাথা করলেন নতি।
গলায় চালায় পবিত্র ছোরা
আল্লাহর নাম নিয়ে,
অলৌকিকভাবে হাজির হয়ে
দুম্বা আছে শুয়ে।
ঈমান বাঁচলো, মানুষ বাঁচালো
বাঁচালো বুকের ধন,
আল্লাহর দয়ায় সৃষ্টি হলো
তাকওয়াপূর্ণ মন।
মোরা মুসলিম, মোরা বান্দা
আল্লাহ মোদের কাছে,
তাঁর হুকুম পালন করতে
গাফেল না হই পিছে।
লেখক : মোঃ আতাউর রহমান, কেল্লা বারুই পাড়া, গোদাগাড়ী, রাজশাহী।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news