IMG-LOGO

বৃহস্পতিবার, ২৫ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
প্রধানমন্ত্রীর বেইজিং সফর নিয়ে সংবাদ সম্মেলন বেলা ১১টাভিনির জোড়া গোলে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিলবেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা‘মোগলটুলীর আওয়ামী লীগ বিক্রি হয়ে গেছে’রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন পৌরসভাসমূহের বর্জ্যশাখার কর্মচারী প্রশিক্ষণার্থীদের মতবিনিময়নিয়ামতপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্পরুয়েটের জেইএএস এডিটরিয়াল বোর্ডের সভা অনুষ্ঠিত‘আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামানোর লক্ষ্য’রাজশাহী জেলা পরিষদ প্রশাসক এরশাদ আলী ঈশাকেআইনজীবী সহকারী সমিতির ফুলেল শুভেচ্ছারায়গঞ্জ থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়িবেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানস্ত্রী আত্মহত্যার মামলায় অভিনেতা আলভীর ২ দিনের রিমান্ডচাঁপাইনবাবগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহত১২ বছর পর নাতি হওয়ার আনন্দে ঘোড়ার গাড়িতে ঘুরিয়ে মিষ্টি বিতরণ নানারচাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড কোটি টাকার ক্ষতির আশঙ্কা
Home >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জে যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চাঁপাইনবাবগঞ্জে যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : বৃহস্পতিবার (৬ জুলাই) সকাল সাড়ে ৯ টায় শহরের শহীদ মনিমুল হক সড়কে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় সংগীত পরিবেশনের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করে জেলা যুব মহিলা লীগ।

জেলা যুব মহিলা লীগের সভাপতি অ্যাডভোকেট ইয়াসমিন সুলতানা রুমার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন।

সভায় আলোচনা করেন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাকিনা খাতুন পারুল, জেলা কৃষক লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুস সামাদ বকুল, পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল জলিল, সদর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আখতারসহ অন্যরা।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য আবু সুফিয়ান, জেলা মহিলা লীগের প্রচার সম্পাদক ও জেলা পরিষদ সদস্য (সংরক্ষিত) তাসলিমা বেগম, জেলা যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক আলো খাতুন, পৌর যুব মহিলা লীগের সভাপতি জুঁই আক্তার, পৌর সংরক্ষিত নারী কাউন্সিলর নাজনীন ফাতেমা জিনিয়াসহ অন্যরা।

আলোচনা শেষে পৌর আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান মিজানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়েছে।

পরে দলীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা সহকারে শহরের বিভিন্ন সড়ক ঘুরে বঙ্গবন্ধু চত্বরে গিয়ে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031