IMG-LOGO

শনিবার, ২৭ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ইসরায়েল-লেবাননের সমঝোতা চুক্তিচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৪৪৩ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দনন্দীগ্রামে ইউএইচএফপিও ডা. লিটনকে শুভেচ্ছা জানিয়েছেন বিএমটিওপির সদস্যরানেইমারকে ঘিরে বিতর্ক, সহকারী কোচের হয়ে জবাব দিলেন স্ত্রীকার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে কোনোভাবেই মাঠে নামতে দেওয়া হবে না : এমপি চাঁদযুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন স্থাপনায় পাল্টা আঘাত ইরানেরদুর্গাপুরে সরকারি রাস্তা দখলের অভিযোগের জেরে আইনজীবীর সাইনবোর্ড ভাঙচুর, থানায় জিডি‘গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে’বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালিসিংড়া পৌরসভার ২৭ কোটি টাকার বাজেট ঘোষণাবাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগশুধু আইন প্রয়োগ করলেই মাদক নির্মূল সম্ভব নয়: ডিসি. মুসা জঙ্গীবাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফারমাদক কারবারীরা দেশ জাতি ও সমাজের শত্রু, এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে: ভুমিমন্ত্রী মিনুগোদাগাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ সভা, লক্ষ্যমাত্রা ৪৮ হাজার শিশু
Home >> নগর-গ্রাম >> মহাদেবপুরে প্রকাশ্যে লুটপাট ও ধর্ষণ চেষ্টার অভিযোগ

দুই মামলা

মহাদেবপুরে প্রকাশ্যে লুটপাট ও ধর্ষণ চেষ্টার অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে নিজেদের আইনের লোক পরিচয় দিয়ে প্রকাশ্য দিবালোকে বাড়িঘরে হামলা চালিয়ে মারপিট ও লুটপাটের ঘটনায় মোস্তাফিজুর রহমান বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখসহ ১০ থেকে ১২ জনকে অজ্ঞাত আসামী করে গত বৃহস্পতিবার থানায় মামলা দায়ের করেছেন।

অপরদিকে একই দিন রাতে মোস্তাফিজুর রহমানের ছোট ভাইয়ের স্ত্রী সুলতানা খাতুন তার ভাসুর মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে তাকে ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টার অভিযোগে অপর একটি মামলা দায়ের করেন।

উপজেলার চেরাগপুর ইউনিয়নের উত্তর ঈশ্বরপুর গ্রামের মৃত সামছুল রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান অভিযোগ করেন যে, পূর্ব শত্রুতার জের ধরে গত সোমবার (৩ জুলাই) দুপুরে নিয়ামতপুর উপজেলার পাইকড়া বালিকাপাড়ার আফজাল হোসেনের ছেলে আকতাব উদ্দীন, মৃত বাবর আলীর ছেলে আফজাল হোসেন, মহাদেবপুর উপজেলা সদরের দুলালপাড়ার মৃত ইয়াকুব আলীর ছেলে ডিএম আসাদুজ্জামান রতন, গালর্স স্কুল পাড়ার মৃত রজব আলী বেপরীর ছেলে নওশাদ আলী বেপারী, হোসেনপুর গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে খোকনসহ অজ্ঞাত আরও ১০ থেকে ১২ জন তাদের বাড়িঘরে হামলা চালায়।

এসময় তারা মোস্তাফিজুর ও তার মা সামছুন নাহারকে মারপিট করে আটকে রেখে বাক্স ভেঙে স্বর্ণালংকার, নগদ টাকা, টিভি ও একটি গাভীসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। তাদের লুটপাটে বাঁধা দিলে আসাদুজ্জামান রতন ও নওশাদ আলী নিজেদের আইনের লোক পরিচয়ে বিভিন্ন ভয়-ভীতি দেখায় ও হুমকী প্রদান করে।

অপরদিকে একই দিন রাতে মোস্তাফিজুর রহমানের ছোট ভাই প্রবাসী সোহাগের স্ত্রী সুলতানা খাতুন তার ভাসুর মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে তাকে ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টা এবং জা রিমা খাতুন ও শাশুড়ী সামছুর নাহারের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগে অপর একটি মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা গেছে, সুলতানা খাতুনের স্বামী বিদেশ থাকায় তার ভাসুর মোস্তাফিজুর রহমান প্রায়ই তাকে কুপ্রস্তাব দিত। গত ২৫ জুন সকালে তার শয়নকক্ষে একা পেয়ে ধর্ষণ চেষ্টা চালায়। সেখান থেকে ছুটে এসে বিষয়টি তার জা রিমা খাতুন ও শাশুড়ী সামছুর নাহারকে জানালে তারা উল্টো সুলতানা খাতুনকে মারপিট করতে থাকে এবং শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। এ সময় তার গলায়, হাতে ও কানে থাকা সোয়া দুই ভরি ওজনের স্বর্ণের চেইন, বালা ও কানের দুল খুলে নিয়ে বাড়ি থেকে বের করে দেয়।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জের দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, পৃথক দুটি ঘটনায় থানায় মামলা হয়েছে। উভয় মামলারই তদন্তভার থানার এসআই শাহ আলমের উপর দেয়া হয়েছে। বিষয়টি জানতে মামলার তদন্ত কর্মকর্তা এসআই শাহ আলমের মোবাইলে বার বার ফোন করা হলেও তিনি মোবাইল রিসিভ করেননি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031