IMG-LOGO

শনিবার, ২৭ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দুর্গাপুরে সরকারি রাস্তা দখলের অভিযোগের জেরে আইনজীবীর সাইনবোর্ড ভাঙচুর, থানায় জিডি‘গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে’বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালিসিংড়া পৌরসভার ২৭ কোটি টাকার বাজেট ঘোষণাবাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগশুধু আইন প্রয়োগ করলেই মাদক নির্মূল সম্ভব নয়: ডিসি. মুসা জঙ্গীবাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফারমাদক কারবারীরা দেশ জাতি ও সমাজের শত্রু, এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে: ভুমিমন্ত্রী মিনুগোদাগাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ সভা, লক্ষ্যমাত্রা ৪৮ হাজার শিশুবাঘায় ভ্যান থেকে ছিটকে পড়ে ভটভটির চাপায় প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহততানোরে শিক্ষক সমিতির অবসরকালীন চেক বিতরণ ও বার্ষিক ভোজপুঠিয়ায় জেলা যুবদলের অবস্থান কর্মসূচিতিস্তা প্রকল্পে কারিগরি ও অর্থনৈতিক সহায়তার আশ্বাস চীনেরবুধপাড়া আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলার ভবনের উদ্বোধন,কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বৃক্ষরোপণ করলেন রাসিক প্রশাসকরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩১
Home >> নগর-গ্রাম >> ফুলবাড়ীতে ফেন্সিগ্রীপসহ মাদক কারবারি আটক

ফুলবাড়ীতে ফেন্সিগ্রীপসহ মাদক কারবারি আটক

ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী : দিনাজপুরের ফুলবাড়ীতে গত বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুর ২টার দিকে অভিযান চালিয়ে ৪১ বোতল ফেন্সিগ্রীপ জব্দসহ হাফিজুর রহমান হাফিজ (৩৩) নামের মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।

আটক মাদক কারবারি হাফিজুর রহমান হাফিজ ফুলবাড়ী উপজেলার এলুয়ারি ইউনিয়নের ঊষাহার (খিয়ারপাড়া) গ্রামের আফিজ উদ্দিনের ছেলে।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই আরিফুল ইসলামের নেতৃত্বে এএসআই গোলাম রব্বানীসহ একদল পুলিশ সদস্য গত বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার এলুয়ারি ইউনিয়নের সীমান্তবর্তী জলপাইতলী-আমবাড়ী বাজার সড়কের জাহিদ স্টোরের সামনের রাস্তায় একটি যাত্রীবাহী অটো চার্জর গাড়ি থামানোর সংকেত দেওয়া হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়িতে অবস্থানকারী যাত্রী হাফিজুর রহমান হাফিজ (৩৩) তার সঙ্গে থাকা নিল রঙের ব্যাগ সড়কে ফেলে দিয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা করেন। কিন্তু পুলিশ সদস্যরা তাকে ধাওয়া করে আটক করে। এ সময় নিল রঙের ব্যাগ তল্লাশী চালিয়ে ৪১ বোতল ফেন্সিগ্রীপ নামের মাদকদ্রব্য জব্দ করা হয়। প্রতিটি বোতলের গায়ে লাগানো কাগজের লেবেলে ইংরেজিতে PHENSEGRIP CHLORPHENIRAMINF Maleate & Codeine Phosphate Cough Linctus 100ml সহ বিবিধ লেখা রয়েছে। প্রত্যেকটি বোতলের মূল্য দেড় হাজার টাকা। এতে ৪১ বোতলের মূল্য ৬১ হাজার ৫০০ টাকা।

এসআই আরিফুল ইসলাম বাদী হয়ে একই দিন বিকেল সাড়ে ৫ টায় ফুলবাড়ী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ১৪ (খ) ধারা অনুযায়ী মামলা রুজু করেন। যার মামলা নং ২।

মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই বদিউজ্জামান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মাদক কারবারি হাফিজুর রহমান হাফিস্বীকার করেছে সে দীর্ঘদিন থেকে ভারতীয় ফেন্সিগ্রীপসহ অন্যান্য মাদক দ্রব্য বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল।

থানার পরিদর্শক (ওসি-তদন্ত) শফিকুল ইসলাম বলেন, এ ব্যাপারে থানায় একটি মামলা রুজু করা হয়েছে। ধৃত মাদক কারবারী হাফিজুর রহমান হাফিজের বিরুদ্ধে ইতোপূবে জেলার ফুলবাড়ী, চিরিরবন্দর, ঘোড়াঘাটসহ বিভিন্ন থানায় একাধিক মাদকের মামলা রয়েছে। মামলাগুলোর কয়েকটি চার্জসিট হওয়ায় সেগুলো আদালতে বিচারাধিন রয়েছে। আটককৃত মাদক কারবারিকে শুক্রবার (৮ জুলাই) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031