IMG-LOGO

বৃহস্পতিবার, ২৫ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোদাগাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ সভা, লক্ষ্যমাত্রা ৪৮ হাজার শিশুবাঘায় ভ্যান থেকে ছিটকে পড়ে ভটভটির চাপায় প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহততানোরে শিক্ষক সমিতির অবসরকালীন চেক বিতরণ ও বার্ষিক ভোজপুঠিয়ায় জেলা যুবদলের অবস্থান কর্মসূচিতিস্তা প্রকল্পে কারিগরি ও অর্থনৈতিক সহায়তার আশ্বাস চীনেরবুধপাড়া আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলার ভবনের উদ্বোধন,কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বৃক্ষরোপণ করলেন রাসিক প্রশাসকরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩১কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটকমান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকেমারধরের অভিযোগ, মহাসড়ক অবরোধগোমস্তাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যুভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনারাজশাহী মহানগরীতে ৬৬ হাজার ৩৯৫জন শিশুকেভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবেঃ রাসিক প্রশাসকমহাদেবপুরে বিদ্যুৎপৃষ্টেগৃহবধূর মৃত্যুভেনেজুয়েলার ভূমিকম্পের ভয়াবহতা ছবিচীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের
Home >> নগর-গ্রাম >> গোমস্তাপুরে চুরি হওয়ার অটো ভ্যানসহ আটক ৩

গোমস্তাপুরে চুরি হওয়ার অটো ভ্যানসহ আটক ৩

ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে চুরি হওয়ার তিনটি ভ্যান উদ্ধার করছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

ভূক্তভোগী এক ভ্যান মালিকের অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার (৭ জুলাই) রাতে রহনপুর পৌর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটকৃতরা হলেন, নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার সাংসইল গ্রামের হযরত আলী ছেলে মোকসেদুল ইসলাম ওরফে চন্দন (৩৫), রহনপুর পৌর এলাকার হুজরাপুর মহল্লার রবজুল হকের ছেলে শাহালাল হোসেন বাবু (৩২) ও নাচোল উপজেলার কাজলা গ্রামের খোরশেদ আলমের ছেলে আব্দুল খালেক (২৯)।

পুলিশ জানায়, নওগাঁর নিয়ামতপুর উপজেলার মাকলাহাট গ্রামের দেলোয়ার হোসেন নামে এক অটোভ্যান মালিক গত ২৩ জুন রহনপুর স্টেশন বাজার মাছ পট্টি এলাকায় ভ্যান রেখে মাছ বাজারের ভিতরে যান। মাছ বাজার থেকে ফিরে এসে দেখে তাঁর অটোভ্যান নেই। অনেক খোঁজাখুঁজি করে তাঁর ভ্যানটি খুঁজে পাননি।

এদিকে গত শুক্রবার ওই ব্যক্তি গোমস্তাপুর থানায় একটি এজাহার দায়ের করেন। পুলিশ ওই দিনের সিসি ফুটেজ সংগ্রহ করে অভিযানে নামে। প্রথমে পুলিশ রহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয়ের নীচ পাড়ায় জনৈক রুবেলের বাড়িতে অভিযান চালান। ওই সময় রুবেল বাড়ি থেকে পালিয়ে গেলেও মোকসেদুল ইসলাম চন্দনকে আটক করা হয় এবং চুরি কাজে ব্যবহ্নত কাটার মেশিন জব্দ করা হয়।

পরে আটক চন্দনের তথ্যমতে হুজরাপুরের বাবুর ভাংড়ি দোকান থেকে ভ্যানসহ তাঁকে আটক করা হয়। এছাড়া রহনপুর পৌর এলাকার পিড়াসন মহল্লার শ্বশুর বাড়ি থেকে আব্দুল খালেককে চুরি হওয়ার ভ্যানসহ আটক করা হয়। চুরি হওয়ার অটোভ্যান উদ্ধারে রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আব্দুল বারি ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মোজাম্মেল হক অভিযান পরিচালনা করেন।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, আটককৃতদের শনিবার (৮ জুলাই) আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031