ধূমকেতু প্রতিবেদক, মাদা : নওগাঁর মাদায় সরকারি টকনিক্যাল স্কুল এন্ড কলজ নির্মাণের জন্য তিন ফসলি জমির অধিগ্রহণ প্রক্রিয়া শুরু করছে প্রশাসন।
এ প্রক্রিয়া বাতিলের দাবিতে রোববার বেলা ১১টার দিকে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন কষকরা।
নওগাঁ-রাজশাহী মহাসড়কের কুসুম্বা ইউনিয়ন পরিষদ সংলগ এলাকায় ভুক্তভোগী কষকরা এ কর্মসূচি পালন কর। স্থাপনাটি নির্মাণের জন্য তিন একর ভূমি অধিগ্রহণ করা হবে বলে স্থনীয় প্রশাসন সূত্র জানা গেছে।
মানববন্ধন চলাকালে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, ভূমি মালিক আল-মামুন হক, আলহাজ্ব হাদক আলী, আনায়ারা বিবি, আজাদ হাসন, এমদাদুল হক, আজিজুল হক প্রমুখ।
ভুক্তভাগী কৃষক আল-মামুন হক বলেন, অধিগ্রহণ প্রক্রিয়ায় আমার ৫ বিঘা জমি তালিকাভূক্ত করা হয়েছে। এসব জমিতে প্রতিবছর আউশ, আমন ও বোরো ধানের চাষ করি। উৎপাদিত ফসল দিয়ে পরিবারের ভরণ-পাষণের পর উদ্বত্ত আয় হয়ে থাকে। এসব জমি অধিগ্রহণ করা হলে পরিবার পরিজন নিয়ে আমাকে পথ বসতে হবে।’
কৃষক আনায়ারা বিবি দাবি করেন, ‘আমার স্বামী নই। সামান্য জমিতে আমি নিজেই চাষাবাদ করি। এদিয়ে ছেলেকে লেখাপড়াসহ দু’বলা দু’মুঠা খেয়ে জীবিকা নির্বাহ করি। এসব জমি অধিগ্রহণ না করতে ডিসি স্যারকে অনুরাধ করেও কাজ হয়নি। জমিগুলো রেজিস্ট্রি করে দেওয়ার জন্য এখন আমাদের চাপ দেওয়া হচ্ছে।’
এ প্রসঙ্গে উপজলা সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সী বলেন, উপজেলা সদর থেকে ৫ কিলোমিটারের মধ্যে স্থাপনাটি নির্মাণ করার নির্দেশনা রয়েছে। এর প্রক্ষিতে ওই স্থানটি উপযুক্ত হিসেবে বেছে নেওয়া হয়। এবিষয়ে ভূমি মালিকেরা আপত্তি দিতে পারেন। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষ খতিয়ে দেখে সিদ্ধান্ত নিবেন।


