IMG-LOGO

শনিবার, ২৭ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দুর্গাপুরে সরকারি রাস্তা দখলের অভিযোগের জেরে আইনজীবীর সাইনবোর্ড ভাঙচুর, থানায় জিডি‘গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে’বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালিসিংড়া পৌরসভার ২৭ কোটি টাকার বাজেট ঘোষণাবাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগশুধু আইন প্রয়োগ করলেই মাদক নির্মূল সম্ভব নয়: ডিসি. মুসা জঙ্গীবাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফারমাদক কারবারীরা দেশ জাতি ও সমাজের শত্রু, এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে: ভুমিমন্ত্রী মিনুগোদাগাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ সভা, লক্ষ্যমাত্রা ৪৮ হাজার শিশুবাঘায় ভ্যান থেকে ছিটকে পড়ে ভটভটির চাপায় প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহততানোরে শিক্ষক সমিতির অবসরকালীন চেক বিতরণ ও বার্ষিক ভোজপুঠিয়ায় জেলা যুবদলের অবস্থান কর্মসূচিতিস্তা প্রকল্পে কারিগরি ও অর্থনৈতিক সহায়তার আশ্বাস চীনেরবুধপাড়া আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলার ভবনের উদ্বোধন,কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বৃক্ষরোপণ করলেন রাসিক প্রশাসকরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩১
Home >> নগর-গ্রাম >> হাটপাঙ্গাসী বাজারের গণশৌচাগার সংস্কারের দাবি এলাকাবাসীর

হাটপাঙ্গাসী বাজারের গণশৌচাগার সংস্কারের দাবি এলাকাবাসীর

ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জের হাটপাঙ্গাসী বাজার গণ-শৌচাগারটি দীর্ঘ দিন যাবৎ সংস্কার না করায় ব্যবহারের অনুপযোগি হয়ে পড়েছে। ময়লা-আবর্জনা ও দুর্গন্ধময় পরিবেশে অসুস্থ হচ্ছে অনেকে।

চারিদেকে ছড়ানো-ছিটানো পঁচা ও নোংরা আবর্জনায় স্তুপ, মাছের পঁচা পানি, প্রসাব আর আবর্জনায় গন্ধে দূষিত হচ্ছে পরিবেশ ও আশপাশের এলাকা। আর এসব খাবার নিয়ে কুকুর কুকুরের মধ্যে চলে দিনভর ঝগড়া আর মারামারি। এমন নোংরা ও দুর্গন্ধময় অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা করতে গিয়ে স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে বাজারের ব্যবসায়ী ও আশপাশের কয়েকটি গ্রামের জনসাধারণ। বেশ কিছুদিন ধরে জরাজীর্ন অবস্থায় রয়েছে গণ-শৌচাগারের ভবনটি।

জরাজীর্ন ভবনটি দীর্ঘদিন ধরে সংস্কার না করায় ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। গণ-শৌচাগারের ভবনটির চারিদিকে ময়লা-আবর্জনায় ভরে গেছে। দূষিত বাতাস আর দুর্গন্ধময় পরিবেশে অতিষ্ঠ হয়ে উঠেছে বাজারের স্থানীয় ব্যবসায়ী ও আশপাশের মানুষ।

উপজেলার হাটপাঙ্গাসী বাজারের বেশ কয়েকজন ব্যবসায়ীদের সাথে কথা হলে তারা জানান, ময়লা-আবর্জনা ও দুর্গন্ধময় পরিবেশের কারনে গণ-শৌচাগারটি ব্যবহার করতে পারছিনা। ভিতরে গেলেই গন্ধের কারণে দম বন্ধ হয়ে যায়। এখানকার নোংরা পরিবেশের কারণে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন অত্র বাজারের দোকান ব্যবসায়ীরা ও সাধারণ মানুষ।

তিনি আরও জানান, এমতাবস্থায় গণ সৌচাগারটি সংস্কার করার জন্য বাজার বনিক সমিতিসহ সংশ্লিষ্ট সবার কাছে জোড়দাবি জানিয়েছেন বাজারের দোকান ব্যবসায়ীসহ অত্র এলাকাবাসী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031