IMG-LOGO

শনিবার, ২৭ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দুর্গাপুরে সরকারি রাস্তা দখলের অভিযোগের জেরে আইনজীবীর সাইনবোর্ড ভাঙচুর, থানায় জিডি‘গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে’বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালিসিংড়া পৌরসভার ২৭ কোটি টাকার বাজেট ঘোষণাবাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগশুধু আইন প্রয়োগ করলেই মাদক নির্মূল সম্ভব নয়: ডিসি. মুসা জঙ্গীবাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফারমাদক কারবারীরা দেশ জাতি ও সমাজের শত্রু, এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে: ভুমিমন্ত্রী মিনুগোদাগাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ সভা, লক্ষ্যমাত্রা ৪৮ হাজার শিশুবাঘায় ভ্যান থেকে ছিটকে পড়ে ভটভটির চাপায় প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহততানোরে শিক্ষক সমিতির অবসরকালীন চেক বিতরণ ও বার্ষিক ভোজপুঠিয়ায় জেলা যুবদলের অবস্থান কর্মসূচিতিস্তা প্রকল্পে কারিগরি ও অর্থনৈতিক সহায়তার আশ্বাস চীনেরবুধপাড়া আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলার ভবনের উদ্বোধন,কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বৃক্ষরোপণ করলেন রাসিক প্রশাসকরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩১
Home >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জে অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে যুবক উদ্ধার, গ্রেপ্তার ২

চাঁপাইনবাবগঞ্জে অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে যুবক উদ্ধার, গ্রেপ্তার ২

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে টিপু সুলতান নামে এক যুবককে উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে আপন দুই ভাইকে।

রোববার (৯ জুলাই) রাতে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার স্লুইচগেট থেকে অপহৃত যুবককে উদ্ধার করা হয়। এসময় গ্রেপ্তার করা হয় আলমগীর হোসেন ও শামীম হোসেন নামে দু’জনকে। তারা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরঅনুপনগর ইউনিয়নের স্কুলপাড়ার নজরুল ইসলামের ছেলে।

জানা গেছে, শনিবার (৮ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন টিপু সুলতান। পরে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় অভিযোগ দেন তার মা ঝর্ণা বেগম।

ঝর্ণা বেগম জানান, শনিবার রাতে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয় তার ছেলে। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না।
পরে অপরিচিত একটি মোবাইল ফোন থেকে কল করে ২৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

তিনি আরও জানান, টাকা না দিলে টিপু সুলতানকে হত্যার হুমকিও দেয় অপহরণকারীরা। পরে তারা বিষয়টি পুলিশকে জানান।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেন জানান, অভিযোগ পাওয়ার পরপরই ভিকটিম টিপু সুলতানকে উদ্ধারে তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজশাহীর গোদাগাড়ী ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।

পুলিশের একধিক টিম সকাল থেকে ভিকটিম উদ্ধার ও অপহরণকারিদের গ্রেপ্তারে চেষ্টা চালায়। পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তারা অভিযানিক দলকে প্রযুক্তিগত সহায়তা দেন।

অপহরণকারিরা অসংখ্যবার তাদের অবস্থান পরিবর্তন করেন। অবশেষে গোদাগাড়ি উপজেলার স্লুইচগেট এলাকায় তাদের অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়। সেখানেই ভিকটিম টিপু সুলতান, অপহরণকারি আলমগীর ও শামীমকে পাওয়া যায়।

ওসি সাজ্জাদ হোসেন আরও জানান, এ ঘটনায় রাতে মামলা হয়েছে। অপরহণের এ ঘটনায় আর কেউ জড়িত আছে কি না সেই বিষয়টি জানতে ব্যাপক জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। তদন্তের স্বার্থে গ্রেপ্তারকৃতদের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031