IMG-LOGO

বুধবার, ২৪ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সমন্বিত সহায়তা চান প্রধানমন্ত্রী তারেক রহমানবিরোধীদলীয় নেতার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ‘সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই’তীব্র তাপপ্রবাহে পুড়ছে ইউরোপ, ফ্রান্সে পানিতে ডুবে ৪০ জনের মৃত্যুবাগমারায় অবৈধ পুকুর খনন, ভ্রাম্যমাণ আদালতে ৩ ভেকু মেশিন অকেজো,দুইজনকে কারাদণ্ডতারাগঞ্জে আলোচিত শিশু সানজিদা হত্যার প্রধান আসামি গ্রেফতারতানোরে অর্কিড স্কুল এন্ড কলেজে ফল উৎসব অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার ১মান্দায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভারাজশাহী জেলা পরিষদ প্রশাসককে চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শুভেচ্ছা স্মারক প্রদানমোহনপুরে বিএনপির বিক্ষোভ মিছিলে রায়ঘাটি ইউপি’র স্বতঃস্ফূর্ত অংশগ্রহণগোমস্তাপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিতগোমস্তাপুরে আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচিরাণীনগরে যুবদলের প্রতিবাদ মিছিলকুষ্টিয়ায় যাত্রীবাহী বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
Home >> নগর-গ্রাম >> মান্দায় দুর্বৃত্তের আগুনে পুড়ল খড়ের পালা

মান্দায় দুর্বৃত্তের আগুনে পুড়ল খড়ের পালা

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ে গেছে ১৬ বিঘার জমির অন্তত ৬০ হাজার টাকা মূল্যের একটি খড়ের পালা। সোমবার (১০ জুলাই) গভীররাতে উপজেলার কালিকাপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ‘জমিজমা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন রাতের অন্ধকারে আগুন দিয়ে আমাদের খড়ের পালা পুড়িয়ে দিয়েছে। ঘটনায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩-৪জনের বিরুদ্ধে মান্দা থানায় অভিযোগ করা হয়েছে।’

স্থানীয় বাসিন্দা মুকুল হোসেন বলেন, ‘সোমবার রাত ৩টার দিকে সেফালিদের খড়ের পালায় আগুন লাগার বিষয়টি জানতে পারি। পরে আশপাশের লোকজনদের সহায়তায় সাবমারসিবল পাম্প থেকে পানি দিয়ে আগুন নেভানো হয়েছে। এসময় তাঁদের বাড়ির সদর দরজা বাইরে থেকে বন্ধ ছিল। সেটি খুলে দেওয়ার পর বাড়ির লোকজন বাইরে বের হন।’

ভুক্তভোগী সেফালি বেগম বলেন, প্রতিবেশি ইসরাইল হোসেন গংদের সঙ্গে খতিয়ানভূক্ত জমি নিয়ে দীঘদিন ধরে আমাদের বিরোধ চলছিল। গত ১১ জুন আমাদের দখলে থাকা জমিতে লাগানো গাছ কাটাকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে ১০জন আহত হন। ঘটনায় আমি বাদি হয়ে প্রতিপক্ষের ৫জনের বিরুদ্ধে থানায় মামলা করি। প্রতিপক্ষরাও নওগাঁ আদালতে আমাদের বিরুদ্ধে মামলা করে।’

সেফালি বেগম অভিযোগ করে বলেন, মামলার পর থেকে প্রতিপক্ষরা বিভিন্নভাবে ক্ষতিসাধনের হুমকি দিয়ে আসছিল। জের ধরে সোমবার গভীররাতে বাড়ির সদর দরজা বাইরে থেকে বন্ধ করে আগুন দিয়ে খড়ের পালা পুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষের লোকজন।

মান্দা থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী মাসুদ বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। ঘটনার জানার পর পুলিশ পাঠিয়ে প্রাথমিক তদন্ত করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031