IMG-LOGO

শনিবার, ৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্ত্রীকে হাসুয়া দিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যাদাঁড়িয়ে থাকা লরির পেছনে প্রাইভেটকারের ধাক্কা, কেরালায় ৮ শিক্ষার্থী নিহততানোরে নারীকে পিটিয়ে যখম করে দোকান ভাঙচুর লুটপাটস্কুল আছে শিক্ষক আছে, নেই শুধু শিক্ষার্থী- শ্রেণীকক্ষে ছাগলের বাস‘সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে’শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণমান্দায় আন্তঃক্লাব ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে জোকাহাট ফুটবল একাদশ চ্যাম্পিয়নধর্ম যার যার, দেশটা সবার- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রীমহাদেবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতবরেন্দ্র অঞ্চলে ভূউপরিস্থ পানির ব্যবহার বাড়াতে হবে’- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রীধামইরহাটে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রারাণীনগরে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রামহাদেবপুরে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবউপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিতমান্দায় হাতুড়িপেটায় আহত ব্যক্তির ৫ মাস পর হাসপাতালে মৃত্যু
Home >> নগর-গ্রাম >> বিশেষ নিউজ >> মহাদেবপুরে অর্ধ কোটি টাকার গাছ ১৫ লাখ টাকায় বিক্রি

সরকার রাজস্ব বঞ্চিত

মহাদেবপুরে অর্ধ কোটি টাকার গাছ ১৫ লাখ টাকায় বিক্রি

ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে গোপন সমঝোতায় অর্ধ কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রজাতির ১ হাজার ৬শ ৭০টি গাছ মাত্র ১৫ লাখ ৪৬ হাজার টাকায় বিক্রির অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার আবু হাসানের অফিস কক্ষে এ নিলাম ডাক অনুষ্ঠিত হয়।

সূত্র জানায়, ব্যাপক প্রচার-প্রচারণা ছাড়াই নির্দিষ্ট কয়েকটি স্থানে কম্পিউটারে কম্পোজকৃত একটি নিলাম বিজ্ঞপ্তি সাঁটান উপজেলা প্রকৌশলী সৈকত দাশ স্বাক্ষরিত নিলাম বিজ্ঞপ্তিটি। সেখানে দেখা যায়, উপজেলার চেরাগপুর ইউনিয়নের আলীপুর মহেশপুর পুকুর হতে পদ্মপুকুর মৌজার সরদারদের সামনের কালভার্ট পর্যন্ত ও আজিপুর মৌজার ছোট তালপুকুর রাস্তার বাঁধ হতে রাবনা মৌজার কালাম চেয়ারম্যানের বাড়ীর সামনে মন্ডপ পুকুর পর্যন্ত সংযোগ সড়ক (৩ কি.মি.) এর উভয়পর্শ্বে বিভিন্ন প্রজাতির ১ হাজার ৬শ ৭০টি গাছ প্রকাশ্যে নিলামে বিক্রয় করা হবে।

১৩ জুলাই বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে নিলাম ডাক অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অজ্ঞাত কারণে উপস্থিত ২২জন নিলাম ডাকে অংশগ্রহণকারীদের মধ্য থেকে প্রকৃত নিলাম গ্রহিতাদের বাদ দিয়ে দুপুর ১ টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের অফিসকক্ষে মাত্র ৫ জনকে নিলাম ডাকে অংশগ্রহণ করতে দেয়া হয়। সেখানে তারা লিয়াজোঁর মাধ্যমে অর্ধ কোটি টাকা মূল্যের গাছগুলো মাত্র ১৫ লাখ ৪৬ হাজার টাকায় সর্বোচ্চ দরদাতা আজম উদ্দীনের নিকট বিক্রয় করে দেন। তৎক্ষণাৎ আজম গং এর কাছ থেকে বাবু নামের একজন স্থানীয় এক কাঠ ব্যবসায়ী ২৮ লাখ ৫০ হাজার টাকায় গাছগুলো কিনে নেন। লাভের প্রায় ১০ লক্ষ টাকা সেখানে অবস্থানরত বিভিন্ন দলের নেতাকর্মীরা ভাগ বাটোয়ারা করে নেন বলেও অভিযোগ উঠেছে।

আরও অভিযোগ রয়েছে, সরকারকে রাজস্ব ফাঁকি দিতে এক শ্রেণির অসাধু সরকারি কর্মকর্তা-কর্মচারী গোপন সমঝোতায় গাছগুলোর প্রকৃত মূল্য না দেখিয়ে নিলাম ডাকের জন্য অনেক কম মূল্য দেখিয়েছেন। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী সৈকত দাশ বলেন, গাছের মূল্য আমার জানার কথা নয়, গাছগুলোর মূল্য নির্ধারণ করেছে বন বিভাগের কর্মকর্তারা। এছাড়া সবকিছুই ঠিক ছিল।

এ বিষয়ে মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার আবু হাসান বলেন, বাইরে কি হয়েছে সেটা আমার জানা নেই তবে গাছগুলোর সরকারি মূল্য নির্ধারণ করা হয়েছিল ১৫ লাখ ৩৪ হাজার ৮৭০ টাকা। সরকারি মূল্যের চেয়ে বেশি দামেই গাছগুলো বিক্রি করা হয়েছে। তাছাড়া আমার অফিসে প্রকাশ্য নিলামের মাধ্যমেই গাছগুলো বিক্রয় করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031