IMG-LOGO

রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

১ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৫ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিছন্নতা অভিযানঈদে ফাউন্ডেশনের ছাগল পেল অসচ্ছল-প্রতিবন্ধীরা মাদক মুক্ত যুব সমাজ নিয়ে কর্মসূচি আসছেরহনপুর রিপোর্টাস ক্লাবের ইফতার মাহফিলনন্দীগ্রামে ট্রাকের ধাক্কায় অটোভ্যান চালক নিহতরাজশাহী রিপ্রেজেনটেটিভ এনিমেল হেল্থ এসোসিয়েশনের কমিটি গঠন উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিলবাগমারায় জামায়াতে ইসলামীর দায়িত্বে নতুন মুখবাগমারায় জামায়াতে ইসলামীর দায়িত্বে নতুন মুখখুরচা বাজারে জ্বালানি তেলের দাম বেশি রাখায় ব্যবসায়ীকে অর্থদণ্ডরাসিকের নয়া প্রশাসক রিটনকে অভিনন্দন জানিয়েছেন ভূমিমন্ত্রী মিনুরাসিকের নতুন প্রশাসকহলেন রিটনবাঘায় মহাপরিচালকের ঈদ উপহার পেলেনআনসার-ভিডিপির কমান্ডার- দলনেতা-দলনেত্রীগোদাগাড়ীতে ব্যারিস্টার মিলনের উদ্যোগে পথচারী ও অসহায়দের মাঝে ইফতার বিতরণপুঠিয়ায় ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে সমন্বিত অভিযানপুঠিয়ায় সরকারী ভাবে যাকাত বিতরণ সম্পন্ননন্দীগ্রামে ঈদের কেনাকাটায় নারীদের উপচে পড়া ভিড়
Home >> নগর-গ্রাম >> ভিত্তি ফলক ভাংচুরের প্রতিবাদে গোমস্তাপুরে সংবাদ সম্মেলন

ভিত্তি ফলক ভাংচুরের প্রতিবাদে গোমস্তাপুরে সংবাদ সম্মেলন

ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণের ভিত্তি ফলক ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ জুলাই) রহনপুর কলোনি মোড়স্থ দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ গোলাম মোস্তফা বিশ্বাস।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মামুনুর রশীদ, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম সোনার্দী, রাধানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোমেন টুটুল, বাঙ্গাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান যুবলীগ নেতা সেরাজুল ইসলাম টাইগার প্রমুখ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাবেক সাংসদ গোলাম মোস্তফা বিশ্বাস জানান, গত ২০১৮ সালের ১ নভেম্বর এলাকার সংসদ সদস্য হিসেবে তিনি উপজেলার রাধানগর ইউনিয়নের চেরাডাঙ্গা বয়েজ একাডেমির একটি চারতলা বিশিষ্ট ভবন নির্মাণের লক্ষ্যে ভিত্তি ফলক উম্মোচন করি। কিন্তু গত ২ জুন রাতে স্কুল চত্বরে অবস্থিত ওই ভিত্তি ফলক কে বা কারা ভাংচুর করে। তবে গত ২৩ মে বর্তমান সংসদ সদস্য জিয়াউর রহমানের উদ্বোধন করা ওই ভবনের উদ্বোধনী ফলক অক্ষত রয়েছে বলে জানানো হয়।

এদিকে, গত ২০ জুলাই অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া এ বিষয়ে রাধানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোমেন টুটুল শুক্রবার রাতে গোমস্তাপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন এবং উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশীদকে আহবায়ক করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। রাজনৈতিক প্রতিহিংসা থেকে এ ঘটনাগুলো ঘটছে বলে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক নজরুল ইসলাম জানান, বিষয়টি অবহিত হওয়ার পর ফলক পুর্ন:নির্মানের উদ্যোগ নেওয়া হয়েছে।

অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে গোমস্তাপুর থানার ওসি মাহবুবুর রহমান জানান, তদন্ত করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728