IMG-LOGO

বুধবার, ২৬ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় ২৭৬ জন কৃতি শিক্ষার্থী ও ৪৯ শিক্ষাপ্রতিষ্ঠানকে সম্মাননামহাদেবপুরে ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানরাণীনগরে সার ডিলার ফটিকের ৩০হাজার টাকা জরিমানারাণীনগরে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে ৬জন নারী-পুরুষ আটকপোরশায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতদুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভায় শিক্ষক শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ”মহাদেবপুরে গৃহকর্তাকে অজ্ঞান করে টাকা ও স্বর্ণালঙ্কার লুটমান্দায় মাদকবিরোধী ও স্বাস্থ্য সুরক্ষাবিষয়ক সমাবেশে এমপি ডা. টিপুদেড় মাসেও হদিস মেলেনি চুরি যাওয়া গরুর, রাণীনগরে ১মাসেও উদ্ধার ৫গরুর মালিক পায়নি পুলিশগোদাগাড়ীতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা সমন্বয় সভায় নেসকো চেয়ারম্যান মেজর জেনারেল অব: শরীফ উদ্দীনমাটি ভরাট প্রকল্পের টাকা নয় ছয় মহাদেবপুরে বয়লারের ছাঁইদিয়ে স্কুল মাঠ ভরাটঅদম্য মেধাবী : চিকিৎসক হওয়ার স্বপ্ন পুরন হবে কি সাদিয়ার৭ দফা দাবি বিবেচনা ও রিকুইজিশান এর বিপরীতেভাড়া প্রাপ্তির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও স্মারকলিপিমান্দায় সীমানা প্রাচীর ভেঙে স্কুলের জমিদখলের চেষ্টা, প্রতিবাদে মানববন্ধনরাসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভূবনমোহন পার্কের স্থাপনা অবৈধ দখল মুক্তকরণ
Home >> নগর-গ্রাম >> আত্রাইয়ে স্বেচ্ছাশ্রমে আরসিসি রাস্তা নির্মাণ

আত্রাইয়ে স্বেচ্ছাশ্রমে আরসিসি রাস্তা নির্মাণ

ধূমকেতু প্রতিবেদক, আত্রাই : নওগাঁর আত্রাইয়ে স্বেচ্ছাশ্রমে আরসিসি রাস্তা নির্মাণ করা হয়েছে। উপজেলার পাঁচুপুর গ্রামের যুবকরা তাদের গোরস্থানের রাস্তাটি স্বেচ্ছাশ্রমে নির্মাণ করেছেন। এতে তারা ওই এলাকয় ব্যাপক সুনাম কুড়িয়েছেন।

জানা যায়, উপজেলার পাঁচুপুর উজান পাড়ায় ওই গ্রামের একটি বৃহত গোরস্থান রয়েছে। ওই গোরস্থানে যাবার রাস্তাটি পাকা না হওয়ায় লাশ বহনে চরম দুর্ভোগ পোহাতে হতো স্বজনদের। সামান্য বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে কাদা হয়ে যেত। এতে করে ওই কাদার মধ্যদিয়ে লাশ বহন করা খুবই কষ্টকর হয়ে যেত। আব্দুল গফুরের বাড়ি হতে গোরস্থান পর্যন্ত মাত্র ২০০ ফুট রাস্তা আরসিসি ঢালাই দ্বারা উন্নিত করণের জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরলেও কেউ কাজটি করে দেননি। তাই বাধ্য হয়ে নিজেদের দুর্ভোগ লাঘবে নিজেরাই স্বেচ্ছাশ্রমে রাস্তাটি নির্মাণ করলেন।

ওই গ্রামের জয়নাল আবেদীন বলেন, আমরা দীর্ঘদিন থেকে ইউপি চেয়ারম্যানসহ জনপ্রতিনিধিদের নিকট এ রাস্তাটি নির্মাণের আবেদন করে আসছি। সকলেই আশ্বাস দিয়েছেন, কেউ বাস্তবায়ন করেননি। আসন্ন বর্ষা মৌসুমে লাশ পরিবহনে আমাদের চরম দুর্ভোগ হবে। এ দুর্ভোগ লাঘবে আমরা নিজেরাই স্বেচ্ছাশ্রমে আরসিসি ঢালাই দিয়ে রাস্তাটি নির্মাণ করলাম। প্রায় ৩ লাখ টাকা ব্যয়ে এ রাস্তা নির্মাণে আমাদের সহযোগী ছিলেন সুজন, সোহাগ, শরিফ, চাঁন ও লতিফসহ অনেকেই।

সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান খবিরুল ইসলাম বলেন, তারা যে কাজটি করেছেন এটি অত্যন্ত মহৎ একটি কাজ। সরকারী বরাদ্দ চাহিদার তুলনায় কম থাকায় এ রাস্তাটি সরকারীভাবে নির্মাণ করা সম্ভব হয়নি। তারা স্বেচ্ছাশ্রমে যে কাজটি করেছেন আমিও ব্যক্তিগতভাবে সেখানে কিছু অর্থ দিয়ে অংশগ্রহণ করেছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031