IMG-LOGO

শুক্রবার, ২৮ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় সার ও কীটনাশক ব্যবসায়ী ১৫ হাজার টাকা অর্থদণ্ডদেশ ও জাতির কল্যাণে তোমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে : এমপি মোশারফ হোসেনবাগমারায় সংরক্ষিত নারী এমপির ডিও লেটার প্রত্যাখ্যান করে এলাকাবাসীর সংবাদ সম্মেলনতানোরে আনসার কমান্ডারের উদ্যোগে গাছের চারা বিতরণসিংড়ায় ৬৯টি চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংসমান্দায় যুবককে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগে মামলাশিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের প্রয়াত দিবসরাণীনগরে গণধর্ষণের শিকার হয়ে ৬বছরের শিশু হাসপাতালে ভর্তি , ২কিশোর আটকরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৬চাঁপাইনবাবগঞ্জের রামদাসপুর সীমান্ত দিয়ে বিএসএফ কর্তৃক ৬ জনকে পুশ-ইনের চেষ্টানিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূতগাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুনপাহাড়ি ঢলে বিপর্যস্ত নেপাল, নিহত বেড়ে ১৬০বাঘায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় রাসেল গ্ৰেপ্তারফ্লাইটে যাত্রী অসুস্থ, অবতরণের পর মৃত ঘোষণা
Home >> নগর-গ্রাম >> আত্রাইয়ে দুর্বৃত্তদের হামলায় আ.লীগ নেতা আহত

আত্রাইয়ে দুর্বৃত্তদের হামলায় আ.লীগ নেতা আহত

হামলা

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, আত্রাই : নওগাঁর আত্রাইয়ে প্রকাশ্য দিবালোকে দুর্বৃত্তদের হামলায় সাবেক ইউপি চেয়ারম্যান ও বিশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান মোল্লা (৫০) গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১ আগস্ট) বেলা সাড়ে ১১ টার দিকে স্থানীয় ভাঙ্গাজাঙ্গাল বাজারে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আব্দুল মান্নান মোল্লা সোমবার তার নিজ গ্রাম সুদরানা থেকে আত্রাই উপজেলা সদরে আসছিলেন। পথিমধ্যে ভাঙ্গাজাঙ্গাল বাজারে পৌঁছলে পূর্ব শত্রুতার জের ধরে কতিপয় সশস্ত্র ব্যক্তি মান্নান মোল্লাকে প্রকাশ্য দিবালোকে চাইনিজ কুড়াল, লোহার রড ও দেশীয় অস্ত্র দ্বারা উপুর্যপুরি কুপিয়ে আহত করে। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদিকে ঘটনার পর থেকে এলাকা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে পুলিশী টহল জোরদার করা হয়েছে।

আত্রাই থানার ওসি তারেকুর রহমান বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। এলাকায় স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখতে আমরা তৎপর রয়েছি।

এ সংবাদ লেখা পর্যন্ত এ ব্যাপারে থানায় কোন মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031