IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
প্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রানসিরাজগঞ্জে নবগঠিত সাংস্কৃতিক সংগঠন সিরাজগঞ্জ কালচার্স এর আত্মপ্রকাশ ও সাংস্কৃতিক অনুষ্ঠাননন্দীগ্রামে দুই বালুবাহী ট্রাকের সংঘর্ষে চালক নিহতমহাদেবপুরে স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটকসয়দাবাদে চামড়া পোড়ানোর অবৈধ কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন,জরিমানা ৬০ হাজার টাকাপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে গাজীপুরে শ্রমিক বিক্ষোভবিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিবকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসকরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪
Home >> রাজনীতি >> টপ নিউজ >> তানোর পৌর নির্বাচন ঘিরে আলোচনায় তরুণ নেতৃত্ব

তানোর পৌর নির্বাচন ঘিরে আলোচনায় তরুণ নেতৃত্ব

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর পৌরসভায় নির্বাচনের আগাম হাওয়া বইছে। চায়ের কাপেও সেই আলোচনার ঝড় উঠেছে। আলোচনার কেন্দ্র বিন্দু কেবলমাত্র মেয়র পদ ঘিরেই আবর্তিত হচ্ছে। ইতমধ্যে মেয়র পদে আওয়ামী লীগের (সাম্ভাব্য) প্রার্থী ব্যবসায়ী আবুল বাসার সুজন মানবিক ও খাদ্য সহায়তা বিতরণ, এলাকার উন্নয়ন এবং ব্যক্তি পর্যায়ে আর্থিক অনুদান প্রদান, প্রচার-প্রচারণা ও গণসংযোগের মাধ্যমে নিজের শক্ত অবস্থান তৈরী করেছেন। পৌরবাসির অভিমত, সাধারণ মানুষ এবং ভোটারদের মধ্যে আলোচনা ও পচ্ছন্দের শীর্ষে রয়েছে তরুণ নেতৃত্ব ব্যবসায়ী আবুল বাসার সুজন।

মেয়র নির্বাচিত হতে একজন প্রার্থীর, রাজনৈতিক,সামাজিক, পারিবারিক পরিচিতি প্রয়োজন সেটা সুজনের রয়েছে। তবে সুজনকে ঘিরে তার চারপাশে একশ্রেণীর চাঁঙ্কু-পাঁঙ্কুদের ইস্পাত কঠিন চক্রব্যুহ গড়ে উঠেছে সেটা নিয়ে পৌরবাসী বিক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। কারণ ওই চক্রব্যুহ ভেদ করে কোনো সাধারণ মানুষ সুজনের কাছে যেতে বা প্রাণখুলে সুজনের সঙ্গে মিশতে পারছে না। রাজনৈতিক বিশ্লেষকগণের অভিমত একজন ভাল নেতার চার পাশের মানুষ যদি খারাপ হয় তাহলে সেই নেতা ভাল থাকতে পারে না, আর একজন খারাপ নেতার চার পাশের মানুষ যদি ভাল হয় তাহলে সেই নেতা খারাপ থাকতে পারে না।

নাম প্রকাশে অনিচ্ছুক তানোর পৌর যুবলীগের এক জৈষ্ঠ নেতা বলেন, সুজন ভাল মানুষ এবং যোগ্য প্রার্থী এটা নিয়ে কারো কোনো সন্দেহের অবকাশ নাই, কিন্ত স্থানীয় ও বহিরাগত একশ্রেণীর চাঁঙ্কু-পাঁঙ্কু চেলা-চামুন্ডাদের অতিরিক্ত বাড়াবাড়ি সাধারণ মানুষের মাঝে তাকে নিয়ে নেতিবাচক মনোভাব সৃস্টি করছে। তাই এখানোই এদের পরিহার করা না হলে আগামিতে অশনি সঙ্কেত অপেক্ষা করছে। এসব চাঁঙ্কু-পাঁঙ্কুদের দ্বারা একটি ভোট হবে না তবে অসংখ্য ভোট নষ্টের সক্ষমতা তাদের রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক তানোর পৌর আওয়ামী লীগের আরেক নেতা বলেন, সুজন যোগ্য প্রার্থী হবে সেটা ঠিক, তবে তিনি তানোর পৌরসভায় নির্বাচন করবেন তাই ভালমন্দ যাই হোক তিনি পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দায়িত্বশীল এবং গ্রহণযোগ্য বয়োজৈষ্ঠদের নিয়ে নির্বাচনী মাঠে কাজ করবেন। কিন্তু
তা না করে একশ্রেণীর গ্রহণযোগ্যহীন বিতর্কিত উঠতি বয়সী চ্যালা-চামুন্ড্যা ও অতিউৎসাহী চাঁঙ্কু-পাঁঙ্কুদের নিয়ে দৌড়-ঝাঁপ করায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আদর্শিক নেতাকর্মীরাও অতিষ্ঠ হয়ে উঠেছে। এমনিতেই স্থানীয়-বহিরাগত ইস্যুতে সুজন দিশেহারা তার উপর এসব চাঁঙ্কু-পাঁঙ্কুদের অতিবাড়াবাড়ি আওয়ামী লীগের ভোট ব্যাংককে ধীরে ধীরে দেওলিয়া করে দিচ্ছে। আবার এসব চ্যালা-চ্যামুন্ডা-চাঁঙ্ক-পাঁঙ্কু নিয়ে চলাফেরা করায় তাদের জন্য তার ব্যক্তি ইমেজক্ষুন্ন ও বিতর্কিত হচ্ছেন।

তিনি বলেন, তাদের সঙ্গে যদি তার ব্যবসায়িক কোনো স্বার্থ থাকে তাহলে ব্যবসার জায়গায় ব্যবসা আর রাজনীতির জায়গায় রাজনীতি তাদের এখানোই পরিহার করা উচিৎ বলে তিনি মনে করেন। এব্যাপারে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও আবুল বাসার সুজন মুঠোফোনে কল না ধরায় তার কোনো বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31