IMG-LOGO

মঙ্গলবার, ২১ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদগোমস্তাপুরে প্রথমদিনে হাম রুবেলার টিকা দেয়া হলো ২৬৮৬ জন শিশুকেরাজশাহীতে ১ম ওয়ান্ডে সিরিজে বাংলাদেশ নারী ক্রিকেট দলপুঠিয়ায় ব্যবসায়ী জু‌য়েল হত্যার সর্বোচ্চ বিচারের দাবিতে মানববন্ধনবাঘায় উদ্বোধনী দিনে হাম- রুবেলর টিকা পেল ৯৯১ জন শিশুরাণীনগরে ২০০পিস ইয়াবাসহ যুবক গ্রেফতারমোহনপুরে ৫টি কেন্দ্রে এস,এস,সি-২০২৬ পরীক্ষায় অংশগ্রহণ করছে ২০৪২ জন শিক্ষার্থীবাগমারায় ১৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এসএসসি ও সমমানের পরীক্ষামান্দায় পুকুর খননের সময় মূর্তি উদ্ধারপুঠিয়ায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধননন্দীগ্রামে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করেন ইউএনও শারমিন আরাচাঁপাইনবাবগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির নামে প্রতারণা, ৮ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগমান্দায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তারমান্দায় নিম্নমানের উপকরণে রাস্তা নির্মাণের অভিযোগ, কাজ বন্ধসাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের ৭ম মৃত্যুবার্ষিকী আগামীকাল
Home >> কৃষি >> নাচোলে শ্রাবণের বৃষ্টিতে ক্ষেত পরিচর্যায় ব্যস্ত কৃষক

নাচোলে শ্রাবণের বৃষ্টিতে ক্ষেত পরিচর্যায় ব্যস্ত কৃষক

ধূমকেতু প্রতিবেদক, নাচোল : চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চল নাচোলে শেষ আষাঢ়ের বৃষ্টির পানিতে কৃষকের মনে স্বস্তি ফিরে এসেছে। আমনের ক্ষেতে রাসয়নিক সার, কীটনাশক ও পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা।

আষাঢ়ের শেষে ও শ্রাবনের প্রথমাংশে আবাদ শুরু হলেও শ্রাবণ মাসে অনাবৃষ্টি ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)র গভীর নলকূপ (ডিপের) পানির তীব্র সেচ সংকটে আমনের ক্ষেত ফেটে চৌচির হয়ে যায়। দীর্ঘ অনাবৃষ্টি ও ডিপের পানির সেচ সংকট মোকাবেলা করতে হচ্ছে হিমশিম খেতে হয় কৃষকদেরকে। বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)’র গভীর নলকুপের অপারেটরদের সাথে জমিতে সেচ দেয়া নিয়ে প্রতিনিয়তঃ কৃষকদের গন্ডগোল হয়েছে।

বিএমডিএ’র নাচোল জোনের সহকারী প্রকৌশলী রেজাউল করিম জানান, চলতি রোপা আমন মৌসুমে তীব্র খরা মোকাবেলা করতে যেয়ে স্কীমভূক্ত কৃষকদের সাথে ডিপ অপারেটরের সম্পর্ক নষ্ট হচ্ছে। স্কীমভূক্ত কৃষকদের নিকট থেকে অনেক ডিপ অপারেটরের বিরুদ্ধে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ পাওয়ার সাথে সাথে অপারেটরের সাথে কৃষকদের বিরোধ নিস্পত্তি করা হয়েছে। ভূগর্ভস্থ পানির লেয়ার নীচে নেমে যাবার ফলে বিএমডিএ’র গভীর নলকূপের প্রায় ৩০ শতাংশ অকোজো হয়ে পড়েছে। কিন্তু সচল গভীর নলকুপগুলিতেও আগের তুলনায় পানি কম উঠছে। বৈশ্মিক জলবায়ুর বিরুপ প্রভাব কৃষি আবাদে পড়েছে।

এদিকে উপজেলা কৃষি দপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, চলতি মৌসুমে আমন আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৭ হাজার ৬শ’৩০ হেক্টোর। চলতি আমন আবাদে কৃষকরা সেচ নিয়ে শংকায় ছিল। তবে এ পর্যন্ত মোট আবাদের ৯৫ শতাংশ আবাদ সম্পন্ন হয়েছে।

উপজেলা কৃষি অফিসার সলেহ আকরাম জানান, এ উপজেলার জন্য চাহিদার বিপরিতে রাসায়নিক সার পর্যায়ক্রমে সম্পূর্ণই পাওয়া যাবে বলে তিনি আশাবাদি। নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে কোথাও কোন সার সংকট নাই বলে কৃষকরা স্বীকার করেছেন। এদিকে শ্রাবণের শেষ মূহূর্তে বৃষ্টিপাত হওয়ায় কৃষকরা এখন ক্ষেতে ব্যস্ত সময় পার করছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031