IMG-LOGO

মঙ্গলবার, ২২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেলসহ আটক ১কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু‘বিশ্ব পরিস্থিতি আরও খারাপ হচ্ছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অচল’চাকরি যাচ্ছে হারুনসহ ৬৩ পুলিশ কর্মকর্তাডলারের বিপরীতে টাকার মূল্য বাড়লোকুষ্টিয়ায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধারনা ফেরার দেশে চলে গেলেন সিরাজগঞ্জ জেলা স্কাউট ব্যক্তিত্ব- আব্দুল মজিদবাদীই চেনেন না, তবুও হত্যা মামলায় সাংবাদিক,‘নাম কে দিল জানি না’-বলছেন মামলার বাদী‘বেকারত্ব তৈরি করে এমন শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে’মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহতরাণীনগরে গণছিনতাইয়ের ঘটনায় ২জন গ্রেফতার, হাসুয়া, মোবাইল-টাকা উদ্ধারদলের নাম ভাঙিয়ে ব্যবসা-চাঁদাবাজি- দখলদারিত্ব করলে দলে গ্রহণযোগ্যতা হারাবে: এমপি চাঁদচাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ১১ ককটেল উদ্ধার, উদ্ধারের সময় একটি ককটেল বিস্ফোরণচারঘাটে বিপুল পরিমান ফেন্সিডিল ও ট্রাকসহ গ্রেফতার ২বাগমারার সোনাডাঙ্গা ইউনিয়নে এমপি ডাঃ আব্দুল বারীর গণসংযোগ ও পথসভা
Home >> নগর-গ্রাম >> মান্দায় ফেনসিডিল হরিলুট

মান্দায় ফেনসিডিল হরিলুট

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় শতাধিক বোতল ফেনসিডিল হরিলুট হয়েছে বলে জানা গেছে। বুধবার (১৬ আগস্ট) সকালে নওগাঁ-রাজশাহী মহাসড়কের সবাইহাট বাসস্ট্যাণ্ড এলাকায় ফেনসিডিল হরিলুটের এ ঘটনা ঘটে।

এদিকে দুর্ঘটনার পর পরই মাদক বহনের কাজে ব্যবহৃত এ্যাপাচি মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যায় দুই যুবক। সংবাদ পেয়ে তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান কামরুল গ্রাম পুলিশের সহায়তায় এক বোতল ফেনসিজিলসহ মোটরসাইকেলটি উদ্ধার করে হেফাজতে নেন। পরে থানা পুলিশ সেটি জব্দ করে।

নাম প্রকাশ না করার শর্তে বাসস্ট্যাণ্ড এলাকার দোকানিরা জানান, বুধবার সকাল ৭টার দিকে সাবাইহাট বাসস্ট্যাÐ এলাকায় একটি মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়। এসময় মোটরসাইকেলে থাকা একটি ব্যাগ থেকে বিপুল পরিমাণ ফেনসিডিলের বোতল রাস্তায় ছড়িয়ে পড়ে। উপস্থিত লোকজন চোখের নিমিষেই সেগুলো কুড়িয়ে পকেটস্থ করে।

প্রত্যক্ষদর্শী জামাল হোসেন বলেন, ‘সকালে মাছ বিক্রির জন্য আমি সাবাই আড়তে গিয়েছিলাম। মাছবাজারে অনেক লোকের সমাগম ছিল। হঠাৎ রাজশাহীগামী দ্রতগতির একটি মোটরসাইকেল রাস্তায় ছিটকে পড়লে ফেনসিডিলের বোতলগুলো ছড়িয়ে ছিটিয়ে যায়। এসময় সেগুলো কুড়িয়ে প্রকাশ্যে অনেকেই সেবন করেন।’

বাসস্ট্যাÐের চেইন মাষ্টার তোফায়েল আহমেদ বিপ্লব বলেন, ফেনসিডিল হরিলুটের কিছু পর অপরিচিত দুই যুবক এসে দুর্ঘটনায় খোয়া যাওয়া ১০০ বোতল ফেনসিডিল ও একটি স্মার্টফোনের খোঁজ করেন। কিছু সময় অবস্থানের পর বিভিন্ন রকম হুমকি ধামকি দিয়ে তারা সটকে পড়েন।

এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে একটি মোটরসাইকেল জব্দসহ ফেয়ারডিলের একটি বোতল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031