IMG-LOGO

রবিবার, ৩১ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১৬ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিতরাণীনগরে রানারদের অংশগ্রহনে ১০কিলোমিটার দৌড় অনুষ্ঠিতভারত-পাকিস্তানের মতো টেবিলে বসে আমাদের স্বাধীনতা আসেনি : ভূমিমন্ত্রী মিনুজিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকীতে ছাত্রদলের রক্তদান কর্মসূচিমহাদেবপুরে পারিবারিক বিরোধে দুইভাইকে মারপিটের অভিযোগবাগামারায় শিবিরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিতসিংড়ার আদর্শ গ্রাম হুলহুলিয়া পরিদর্শনে রাজশাহী রেঞ্জের ডিআইজিশহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষেরাজশাহীতে পতাকা উত্তোলনঈদে বিনামূল্যে চামড়া ছাড়ানো ও সংরক্ষণেবাঘায় আনসার-ভিডিপির ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগকুষ্টিয়ায় অটোরিকশা-ভ্যানের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধেরকুষ্টিয়ায় সন্তানকে নদীতে ফেলে মায়ের আত্মহত্যার চেষ্টা, মা জীবিত উদ্ধার, নিখোঁজ শিশুএবার কানাডার বিশ্বকাপ দল ঘোষণাজিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানআজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীলাউয়াছড়ায় তেলবাহী ট্যাংকার লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
Home >> নগর-গ্রাম >> ‘১৫ আগস্ট ইতিহাসের কলংজনক অধ্যায়’

‘১৫ আগস্ট ইতিহাসের কলংজনক অধ্যায়’

ধূমকেতু প্রতিবেদক, পোরশা : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, উন্নয়ন চাইলে শেখ হাসিনাকে সমর্থন দিন। তাঁকে আবারও প্রধানমন্ত্রী করুন।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে নওগাঁর পোরশার গাঙ্গুরিয়া কেজি স্কুল মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।

সাধন চন্দ্র মজুমদার বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যায় দেশি বিদেশী চক্রান্ত ছিল। এ হত্যাকান্ড স্বাধীনতার ওপর বড় আঘাত। ১৫ আগস্ট ইতিহাসের কলংজনক অধ্যায়। ইনডেমিনিটি আদেশের মাধ্যমে হত্যকান্ডের বিচারের পথ রুদ্ধ করেছিলো হত্যাকান্ডের মাস্টারমাইন্ড জিয়া। স্বাধীনতা বিরোধীদের পুরস্কৃত করে এমপি মন্ত্রী বানিয়েছিলেন তিনি।

তিনি বলেন, ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছেন শেখ হাসিনা। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিধবাভাতা, বয়স্কভাতা, প্রতিবন্ধীভাতা আর বীর মুক্তিযোদ্ধাদের সন্মানী দিচ্ছে সরকার। সবাইকে পেনশনের আওতায় আনতে সার্বজনীন পেনশন সুবিধা চালু করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গাঙ্গুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশীদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পোরশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন।

এসময় জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল খালেক, প্রচার সম্পাদক রঞ্জিত সরকার, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মজিবুর রহমান, আবু হেনা মোস্তফা কামাল বাদলসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে ১৫ আগস্টের শহীদের রূহের শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

অপরদিকে বুধবার সন্ধায় তেঁতুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যেগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

পোরশা বাজার দলীয় কার্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য মাহমুদুল হক শাহ্ ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন, সংশ্লিষ্ট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল্লাহ্ শাহ্।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ফজলুল হক শাহ্ চৌধুরী, সাবেক সহ সভাপতি ওবাইদুল্লাহ শেখ, সাহিত্য বিষয়ক সম্পাদক আবুল কালাম শাহ্।

আরও উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক মিঞা ও সাংগঠনিক সম্পাদক আবু সাইদ শাহ্ চৌধুরী, সাবেক যুবলীগ সাংগঠনিক সম্পাদক ফুয়াদ মাহমুদ চৌধুরীসহ স্থানীয় এর অংগ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

এর আগে জাতীয় শোক দিবস উপলক্ষে শতাধীক স্থানীয় ডায়াবেটিক রোগিকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ