IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> নগর-গ্রাম >> মরণোত্তর চক্ষু দান করলেন আবদুল্লাহ আল নোমান

মরণোত্তর চক্ষু দান করলেন আবদুল্লাহ আল নোমান

ধূমকেতু প্রতিবেদক : “অন্ধজনে দেহো আলো, মৃতজনে দেহো প্রাণ” কবিগুরুর এই ভাবনার স্বার্থক প্রতিফলন দেখালো বামনা আলোকিত সমাজের সভাপতি আবদুল্লাহ আল নোমান। সোমবার তিনি অনলাইনে রেজিস্টার্ড এর মাধ্যমে মরণোত্তর চক্ষুদান করেন। তিনি দক্ষিণবঙ্গের বরগুনা জেলার বামনা উপজেলার মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বর্তমানে সিটি ইউনিভার্সিটিতে মেকানিক্যাল ইন্জিনিয়ার এ অধ্যয়নরত।

তিনি সমাজের উন্নয়নে নিবেদিত প্রান। করোনাকালে বামনা উপজেলাতে অসহায় দুস্হদের ঘরে ঘরে খাদ্যসামগ্রী বিতরন করেন। মুমূর্ষু রোগীদের রক্তের প্রয়োজনে রাত-বিরাতে ছুটে বেড়ান। তিনি বিভিন্ন সামাজিক সংগঠনে যুক্ত আছেন; সভাপতি বামনা আলোকিত সমাজ, সেক্রেটারি লিও ক্লাব অব ঢাকা মেট্রোপলিটন হেরিটেজ, নিঃস্বার্থ সংগঠন সাংগঠনিক সম্পাদক, সহ-সভাপতি বরিশাল শাখা সেভ দ্য টুমরো ফাউন্ডেশন, কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সম্মিলিত সাংবাদিক পরিষদ।

সোমবার মরণোত্তর দান করেছেন আবদুল্লাহ আল নোমান। আই ডোনেশন বিডিতে অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে মরণোত্তর চোখদান করেছেন তিনি। আই ডোনেশন বিডির সহযোগী হিসেবে আছে সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি।

আই ডোনেশন বিডি থেকে শামীমকে পাঠানো রেজিস্ট্রেশন কার্ডে লেখা, ‘আমি আবদুল্লাহ আল নোমান। সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির একজন তালিকাভুক্ত চক্ষুদাতা। আমার মৃত্যুর পরই সন্ধানীকে জানিয়ে দিন এবং চক্ষু সংগ্রহে সন্ধানীকে সহযোগিতা করুন।’

মরণোত্তর চোখ দান করা প্রসঙ্গে আবদুল্লাহ আল নোমান বলেন, আমি চাই মৃত্যুর আগ পর্যন্ত নিজেকে মানবতার সেবায় নিয়োজিত রাখতে। এবং আমার মৃত্যুর পরে যদি আমার শরীরের কোন অংঙ্গ প্রত্যঙ্গ কাজে আসে এবং ইসলামে যদি জায়েজ থাকে ইনশাআল্লাহ আমি সেগুলো দান করে যাবো।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31