IMG-LOGO

বুধবার, ২৬ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৩ রাউন্ড গুলি, আতঙ্কফুলবাড়ী কয়লা খনি নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্যকে বিশ্বাসঘাতকতা বললেন অধ্যাপক আনু মোহাম্মদনিয়ামতপুরে ঈদে মিলাদুন্নবী উদযাপনেআলোচনা ও দোয়া মাহফিলপ্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বিশ্বমানের করে সাজানো হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজএনসিপি কার্যালয়ে জামায়াত আমির শফিকুর রহমানঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের রাজা, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎপাকিস্তানে হাসপাতালে অগ্নিকাণ্ড, ১৫ নবজাতকের মৃত্যুআজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)মান্দায় ২৭৬ জন কৃতি শিক্ষার্থী ও ৪৯ শিক্ষাপ্রতিষ্ঠানকে সম্মাননামহাদেবপুরে ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানরাণীনগরে সার ডিলার ফটিকের ৩০হাজার টাকা জরিমানারাণীনগরে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে ৬জন নারী-পুরুষ আটকপোরশায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতদুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভায় শিক্ষক শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ”মহাদেবপুরে গৃহকর্তাকে অজ্ঞান করে টাকা ও স্বর্ণালঙ্কার লুট
Home >> নগর-গ্রাম >> মান্দায় অটোচার্জারের চালক নিখোঁজ, আটক ৪

মান্দায় অটোচার্জারের চালক নিখোঁজ, আটক ৪

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় চারদিন ধরে নিখোঁজ রয়েছেন ব্যাটারি চালিত আটোরিকশার চালক গোলাম রাব্বানী (৩৫)। তার ব্যবহৃত মুঠোফোনটিও বন্ধ রয়েছে। ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিন নারীসহ চারজনকে আটক করেছে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন, মৈনম ইউনিয়নের দুর্গাপুর গ্রামের আব্দুস সাত্তার মিস্ত্রি (৫৫), উত্তর শ্রীরামপুর গ্রামের নার্গিস বেগম (৬০) ও সায়েরা বিবি (৫০) এবং নওগাঁর মহাদেবপুর উপজেলার শিকারপুর গ্রামের আংগুর বেগম (৫৫)।

নিখোঁজ গোলাম রাব্বানীর বাবা আক্কাস আলী জানান, গত সোমবার (১৪ আগস্ট) সকাল ৯টার দিকে ছেলে গোলাম রাব্বানী খাওয়া দাওয়া করে ভাড়া মারার উদ্দেশ্যে ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। এর পর থেকে ছেলে রাব্বানী নিখোঁজ রয়েছে। ওইদিন দুপুর ২টার পর থেকে তার ব্যবহৃত ফোনটিও বন্ধ পাওয়া যায়।

আক্কাস আলী আরও বলেন, আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খুজেঁও ছেলে রাব্বানীর কোনো হদিস মিলছে না। ঘটনায় গত মঙ্গলবার মান্দা থানায় সাধারণ ডাইরি করা হয়েছে।

নিখোঁজ রাব্বানীর প্রতিবেশী বেলাল হোসেন বলেন, স্থানীয় জিগাতলা বাজারের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় সোমবার সকাল ১০টা ২ মিনিটে নিখোঁজ রাব্বানী তার অটোরিকশায় একই এলাকার নাহিদ ও তুহিনকে নিয়ে মহাদেবপুরের দিকে যাচ্ছিল। বুধবার বিকেলে সিসি ক্যামেরার ভিডিও ফুটেজটি সংগ্রহের সংবাদ ছড়িয়ে পড়ার পর নাহিদ ও তুহিন গা ঢাকা দেয়।

এ প্রসঙ্গে মান্দা থানার পরিদর্শক মেহেদী মাসুদ বলেন, নিখোঁজ রাব্বানীর স্বজন ও এলাকাবাসি সন্দেহভাজন হিসেবে তিন নারীসহ চারজনকে আটক করে। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাদের উদ্ধার করে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তীতে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031