IMG-LOGO

শুক্রবার, ১৫ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে অটোরিক্সা চালক হত্যার ঘটনায় ৪ সদস্য গ্রেপ্তার, অটোরিক্সা উদ্ধারমহাদেবপুরে অভ্যন্তরীণ বোরো ধান চাল সংগ্রহের উদ্বোধনহারানো ঐতিহ্য ‘রাজশাহী সিল্ক’ পুনরুদ্ধারে ব্র্যাকের অংশগ্রহণ চান ভূমি মন্ত্রী মিনু‘হাম রোগীদের আন্তর্জাতিক স্বীকৃত সব চিকিৎসা দেওয়া হচ্ছে’নগরীর কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে রাসিক প্রশাসককে সংবর্ধনা প্রদাননির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুক্রবার মানেই ফ্রি চিকিৎসা এমপি বারীরএকটি রাস্তা, দুই পক্ষ, ৬ জনের জেলপ্রধানমন্ত্রী স্বপ্ন বাস্তবায়ন করে দেখাচ্ছেন : রাসিক প্রশাসকচারঘাটে আনুষ্ঠানিক আম সংগ্রহের কার্যক্রম শুরুহাম ও হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যুমান্দায় অনলাইন জুয়ার আসরে অভিযান, ১৫ জন গ্রেপ্তারগোদাগাড়ীতে এক কোটি টাকার হেরোইনসহ কিশোর আটকনিয়ামতপুরে ধারদেনার ১০০ টাকা নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তিকে ‘হত্যার’ অভিযোগসরদহ রেলষ্টেশন দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনা,নিরাপত্তাহীনতায় জর্জরিত,বাড়ছে অপরাধ প্রবনতারাজশাহীতে‘আইএসপিএবি-নিক্স আঞ্চলিক পপএর উদ্বোধন
Home >> অর্থনীতি >> টপ নিউজ >> ভ্যাট অনিয়ম বন্ধে চালু হলো ইএফডি

ভ্যাট অনিয়ম বন্ধে চালু হলো ইএফডি

ধূমকেতু নিউজ ডেস্ক : ভ্যাট ফাঁকি বন্ধ ও ভ্যাট আইন বাস্তবায়নে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। পরীক্ষামুলকভাবে প্রথম পর্যায়ে আজ রাজধানী ও চট্টগ্রাম শহরের ১০০ দোকানে ইএফডি মেশিন বসানো হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) ঢাকায় সেগুনবাগিচায় রাজস্ব ভবনের সভাকক্ষে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম ইএফডি কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় তিনি বলেন, ভ্যাটের অনিয়ম বন্ধ করতে ইএফডি চালু করা হচ্ছে। ইএফডি ব্যবসা প্রতিষ্ঠান থেকে রাজস্ব আহরণ ব্যবস্থায় একটি যুগান্তকারী পরিবর্তন আনবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, ইএফডি মেশিনের ফলে কথিত হয়রানি দূর হবে এবং রাজস্ব আহরণের ব্যয় ও ব্যবসায়িক খরচ কমবে। কর ফাঁকি দেয়ার সুযোগ থাকবে না। রাজস্ব আদায়ে গতি আশার পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠান অটোমেশনের আওতায় আসবে।

তিনি বলেন, ‘ইএফডি মেশিন ব্যবহারে উদ্বুদ্ধ করতে দেশবাসীর কাছে আস্থার জায়গা তৈরি করতে হবে। প্রাথমিকভাবে ১০০ মেশিন বসানো হচ্ছে। পর্যায়ক্রমে আগামী তিন মাসের মধ্যে এক হাজার ইএফডি মেশিন বসানো হবে। আগামী জুনের মধ্যে এক লাখ ইএফডি মেশিন বসানো হবে।’

ইএফডির মাধ্যমে ভ্যাট প্রদানে উৎসাহ দিতে ভ্যাটদাতাদের পুরস্কৃত করার বিষয়টি উল্লেখ করে এনবিআর চেয়ারম্যান বলেন, ভোক্তার টেলিফোন নম্বর আমাদের কাছে সংরক্ষিত থাকবে। নির্দিষ্ট সময় শেষে লটারির মাধ্যমে নির্বাচিত ভোক্তাকে ৫০ হাজার থেকে এক লাখ টাকার পুরস্কার দেয়া হবে।

প্রাথমিক পর্যায়ে পরীক্ষামূলকভাবে ঢাকায় ৮০টি এবং চট্টগ্রামে ২০টি ইএফডি মেশিন স্থাপন করা হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের উল্লেখযোগ্য সাড়া না পাওয়া গেলেও পুঁজিবাজারে এর প্রভাব পড়ছে। তিনি বলেন, ‘পুঁজিবাজারে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের ফলে ক্যাশ ফ্লো বেড়েছে। তবে রিটার্নের ক্ষেত্রে তেমন সাড়া পড়েনি। আয়কর রিটার্ন এলে বোঝা যাবে কি পরিমাণ অপ্রদর্শিত অর্থ বিনিয়োগ হয়েছে।’

উল্লেখ্য, চলতি ২০২০-২১ অর্থবছরের বাজেটে পুঁজিবাজারে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ দেওয়া হয়েছে। করোনাকালীন সময়ে রাজস্ব আহরণের বিষয়ে রহমাতুল মুনিম বলেন, আমরা সাধারণভাবে রাজস্ব আহরণের চেষ্টা করছি।তবে কাউকে হয়রানি করে নয়। আমরা সবচেয়ে বেশি জোর দিচ্ছি বকেয়া ও মামলা নিস্পত্তির মাধ্যমে রাজস্ব আহরণের।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930