IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলীমহাদেবপুরে জাহাঙ্গীরপুর সরকারি কলেজে নবীন বরণআমিরাতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৩৩ লাখ ছাত্রীকে সাইকেল দেবে সরকার, পরখ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমানগাজীপুরে মহাসড়ক অবরোধ শ্রমিক পুলিশের সংঘর্ষ‘গোপালগঞ্জে জেলাকে স্বাধীন ঘোষণার চেষ্টাকারীরা দেশদ্রোহী’মান্দায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সারপুঠিয়া উপজেলা সাবেক চেয়ারম্যানের বাড়িতেহামলা ভাঙচুর লুটপাট এবং অগ্নিসংযোগমহাদেবপুরে গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার। পরিবারের দাবী হত্যার পর  ঝুলিয়ে রাখা হয়েছে বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণ
Home >> রাজনীতি >> তানোরে মতিনের ক্ষমতা খর্ব, আতাউরের পাকাপোক্ত

তানোরে মতিনের ক্ষমতা খর্ব, আতাউরের পাকাপোক্ত

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়ন (ইউপিকে) দুভাগে বিভক্ত করে দুজন সভাপতি ও দুজন সম্পাদক করে চেয়ারম্যান আব্দুল মতিনের দীর্ঘ সময়ের একক ক্ষমতা খর্ব করা হয়েছে বলে মনে করছেন ইউপির তৃনমুল নেতাকর্মীবৃন্দ।

অপরদিকে রাজনৈতিক রহস্যের কারণে বাধাইড় ইউনিয়ন (ইউপিকে) বিভক্ত না করেই চেয়ারম্যান আতাউর রহমানকে সভাপতি করে ক্ষমতা পাকাপোক্ত করা হয়েছে বলে মনে করছেন নেতাকর্মীবৃন্দ। গত শনিবার সকালে পাঁচন্দর ইউপির ও বিকেলে বাধাইড় ইউপির কমিটি ঘোষণা করা হয়।

এছাড়া একই মঞ্চে কৃষক লীগ ও যুব মহিলালীগেরও কমিটি ঘোষণা করা হয় যা গঠনতন্ত্র বিরোধী বলে মনে করছেন সিনিয়র এবং জেলার নেতারা। এদিকে যুবলীগের কমিটি মঞ্চে ঘোষণা না করে শনিবার রাতে এমপি ফারুক চৌধুরী বাস ভবনে পাচন্দর ইউনিয়নকে বিভক্ত করে যুবলীগের কমিটি ঘোষণা করা হয়েছে।

পাচন্দর ইউনিয়ন (ইউপিকে) দু’ভাগে বিভক্ত করে উত্তর যুবলীগের সভাপতি করা হয় কামরুল ইসলামকে, সম্পাদক করা হয় দুলাল হোসেনকে এবং দক্ষিণের সভাপতি করা হয় জিয়াউর রহমানকে ও সম্পাদক করা হয় শাহাবুল মাস্টারকে। এমন অলৌকিক কমিটি নিয়ে চরম অসন্তোষ বিরাজ করছে, বিশেষ করে পাচন্দর ইউপি যুবলীগের কমিটি নিয়ে চরম ক্ষোভ ছড়িয়ে পড়েছে । সেই সাথে পাচন্দর ইউপি কে বিভক্ত ও বাধাইড় ইউপিকে বিভক্ত না করার কারনে নানা প্রশ্ন বিরাজ মান।

জানা গেছে, গত ২ রা সেপ্টেম্বর শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার পাঁচন্দর ইউনিয়ন (ইউপির) ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি ওমর ফারুক চৌধুরী। ত্রিবার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশন শেষে, দ্বিতীয় অধিবেশনে পাচন্দর ইউনিয়ন কে দু ভাগে বিভক্ত করে কমিটি ঘোষনা করা হয়। উত্তর ও দক্ষিণ করে ভাগ করে কমিটি দেওয়া হয়েছে। দক্ষিণের সভাপতি করা হয় চেয়ারম্যান আব্দুল মতিন কে ও উত্তরের সভাপতি করা হয় আলহাজ ইসরাইল হোসেন কে।

এদিকে বাঁধাইড় ইউপি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় জুমারপাড়া স্কুল মাঠে। সম্মেলনে চেয়ারম্যান আতাউর রহমান কে সভাপতি করা হয়। কিন্তু বৃহত্তর বাঁধাইড় ইউপি হলেও রহস্য জনক কারনে বিভক্ত করেন নি এমপি। বাঁধাইড় ইউপি কে বিভক্ত না করে কমিটি দেওয়ার খবর ছড়িয়ে পড়লে পাঁচন্দর ইউপি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী দের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

পাঁচন্দর ইউপির বেশকিছু নেতারা বলেন,পাঁচন্দর ইউনিয়ন বিভক্ত না করার জন্য চেয়ারম্যান আব্দুল মতিন অনেক চেষ্টা করেছেন। কিন্তু এমপির একটাই কথা পাঁচন্দর ইউনিয়ন দুভাগে বিভক্ত করে কমিটি দিবেই। অতীতে তিনি একক সভাপতি ছিলেন, এখন দুভাগ হল। ক্ষমতা তো অবশ্যই খর্ব হয়েছে। কারণ এক খাছাই দুই পাখি বেমানান। অথচ বাঁধাইড় ইউপিকে বিভক্ত না করে কমিটি দিলেন। চেয়ারম্যান আব্দুল মতিন রাজনৈতিক প্রতিহিংসার শিকার বলেও অভিমত তৃনমুলের।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন ও সাধারণ সম্পাদক একে সরকার সরকারি কলেজের প্রভাষক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার বলেন, বাঁধাইড় ইউনিয়ন ভৌগোলিক অবস্থা ভালো না এবং বসতিও কম মূলত এ কারণে বিভক্ত করা হয়নি। আর পাঁচন্দর ইউপির ভৌগোলিক অবস্থাও ভালো এবং ঘন বসতি, ভোটার সংখ্যাও বেশি একারণেই বিভক্তি করে কমিটি দেওয়া হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31