IMG-LOGO

মঙ্গলবার, ২৬ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিদ্রোহী কবির ১২৭তম জন্মদিনের স্মরণেআসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে রাজশাহীর সিটি হাট পরিদর্শন করলেন পুলিশ কমিশনারগন্ধ ভাদালী পাতার বড়ালিবিয়া থেকে আরও ১৭০ বাংলাদেশি দেশে ফিরলেন‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নজরুলই ছিলেন মূল অনুপ্রেরণা’“পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী”আমি বাড়ি আসছি মা, তোমাদের সঙ্গে ঈদ করবোনিয়ামতপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যুরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩হাম ও উপসর্গে নিয়ে ১৭ জনের মৃত্যুমহাদেবপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহসড়ক দূর্ঘটনায় নিহত ২পোরশায় দুস্থ ও গরিবদের মাঝে আর্থিক সহায়তা বিতরণপ্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ জন পরিচ্ছন্নতাকর্মী, বিতরণ করলেন রাসিক প্রশাসকটাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০জন মান্দারনিয়ামতপুরে ঈদুল আজহা উপলক্ষে নগদ অর্থ বিতরণ
Home >> নগর-গ্রাম >> লিড নিউজ >> বাবার আসনে মনোনয়ন চান মেয়ে

বাবার আসনে মনোনয়ন চান মেয়ে

ধূমকেতু নিউজ ডেস্ক : নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের ৫ বার নির্বাচিত এমপি অধ্যাপক আব্দুল কুদ্দুস মারা যাওয়ায় আসনটি শুন্য ঘোষণার পাশাপাশি আগামী ১১ অক্টোবর এখানে উপনির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই আসনের সাধারণ ভোটার ও আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতারা তাই এখানে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে প্রয়াত জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপির মেয়ে অ্যাডভোকেট কোহেলি কুদ্দুস মুক্তিকে দেখতে চান।

বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম নির্বাচনের তারিখ ঘোষণা করার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে কে পাবেন উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন। শেখ মুজিব এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ে পিএইচডি ডিগ্রী অর্র্জনকারী কোহেলি কুদ্দুস মুক্তি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি আওয়ামী যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ৪৯ বছর বয়সী কোহেলি কুদ্দুস মুক্তি কল্লোল ফাউন্ডেশন নামে একটি সামাজিক সংগঠন প্রতিষ্ঠা করে ২০১২ সাল থেকে তিনি নির্বাচনী এলাকার অসহায় মানুষের জন্য কাজ করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সঙ্গী হিসেবে তিনি জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেন এবং চীন সফর করেন।

গত ৩০ আগষ্ট সকালে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস এমপি মারা যান।

বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান ও গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনিসুর রহমান বলেন, তারা মনে করেন কোহেলি কুদ্দুস মুক্তিকে উপনির্বাচনে মনোনয়ন দেওয়া যেতে পারে। এছাড়া তার প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহানুভূতিও রয়েছে।

এ ছাড়াও এখানে আওয়ামী লীগের মনোনয়ন চান বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন, বনপাড়া পৌর মেয়র কে এম জাকির হোসেন, গুরুদাসপুর পৌর মেয়র শাহ নেওয়াজ মোল্লা ও জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আহাম্মদ আলী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news