IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> খেলা >> জেএফএ অনুর্ধ-১৪ ফুটবল চ্যাম্পিয়নশীপ সেমিতে রংপুর-গাইবান্ধা-মাগুরা

জেএফএ অনুর্ধ-১৪ ফুটবল চ্যাম্পিয়নশীপ সেমিতে রংপুর-গাইবান্ধা-মাগুরা

ধূমকেতু প্রতিবেদক : মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত জেএফএ অনুর্ধ-১৪ মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপের চূড়ান্ত পর্বের খেলায় মঙ্গলবার গাইবান্ধা ১-০ গোলে কিশোরগঞ্জ জেলাকে হারিয়ে ৩ খেলায ৬ পয়েন্ট পেয়ে ক’গ্রুপ থেকে রানারআপ হয়েছে। বিজয়ী দলের মনি জয়সুচক গোলটি করেন। দিনের অন্য খেলায় রংপুর ১-০ গোলে খাগড়াছড়ী জেলাকে হারিয়ে ৩ খেলায় ৯ পয়েন্ট পেয়ে ক’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। বিজয়ী দলের খাদিজা জয়সুচক গোলটি করেন।

এদিকে মাগুরা ২ খেলায় ৬ পয়েন্ট পেয়ে খ’ গ্রপ চ্যাম্পিয়ন হয়েছে। এই চ্যাম্পিয়ন ও রানারআপ দলগুলি সেমিতে অংশ নেবে। আজকের খেলায় নারায়নগঞ্জ, মাগুরা, স্বাগতিক রাজশাহী ও সাতক্ষীরা জেলা অংশ নেবে।

এছাড়াও গত সোমবার দিনগত রাতে নগরীর একটি রেস্তোরায় স্বাগতিক রাজশাহীসহ অংশ গ্রহনকারী দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের সর্ম্বধনা দেয়া হয়েছে। সম্বর্ধনা অনুষ্ঠানে জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ওয়াহেদুন নবীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট সমাজসেবী, রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থা ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহীন আক্তার রেনী।

বাফুফে ও অংশ গ্রহনকারীদলগুলির কর্মকর্তা খেলোয়াড়দের পরিচয় দিতে গিয়ে প্রধান অতিথি বলেন, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার প্রতিষ্ঠিাতা সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধুর সহযোদ্ধা শহীদ এএইচএম কামারুজ্জামান ও প্রয়াত মহিয়ষী নারী জাহানারা জামানের পুত্র রাজশাহী সিটি কর্পরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামানের সহর্ধর্মিনী। আজ তোমাদের নৈশ্য ভোজের আমন্ত্রন জানিয়েছি ভবিষ্যতে তোমরা যেন খেলাধুলায় উন্নতি করতে পারো বলে তিনি তাদের উৎসাহিত করেন।

তিনি আরও বলেন, জননেত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন ক্রীড়ামোদী মানুষ। দেশের খেলা থাকলেই তিনি পটোকলের তুয়াক্কা না করে চলে যেতেন স্টেডিয়ামে আর খেলা দেখতেন ও খেলোয়াড়দেও উৎসাহ যোগাতেন। তোমরা নিশ্চয় শুনেছো বা দেখেছো তিনি খেলোয়াড়দের সম্মান করে এমনকি তাদের নিজ হাতে রান্না করে খেতে দিয়েছে যা পুর্বে কোন দিন এ ধরনের ঘটনা ঘটেনি। এছাড়াও তিনি অচল ক্রীড়াবিদদের চিকিৎসাসহ যাবতীয় সহযোগিতা করে থাকেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31