IMG-LOGO

বুধবার, ১১ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২১ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিল্পপতির বাড়িতে গুলিবর্ষণ: এসএমজিসহ সাজ্জাদ বাহিনীর তিন সদস্য গ্রেপ্তারহরমুজ প্রণালিতে মাইন বসাচ্ছে ইরান, ‘নজিরবিহীন’ পরিণতির হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পেরকাজ করতে এসে আর বাড়ি ফেরা হলো না নয়নের, শ্মশান ঘাটে মিলল নিথর দেহনববধূকে জিম্মির অভিযোগ চাঁদার দাবিতে,ছাত্রদল নেতাকে শোকজনগরীতে ইউসেফ স্কুলে ইফতার ওদোয়া মাহফিলতানোরে কৃষক শ্রমিকদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিলতানোরে ২ জনের আ/ত্ম/হ/ত্যাবাগমারায় বিএনপি নেতার উদ্যোগে ইফতার মাহফিলবাঘায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপনকেশরহাটে বিএনপির সংবাদ সম্মেলননিয়ামতপুরে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতবাগমারায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও অগ্নিনির্বাপক মহড়ারাজশাহীতে এনসিপি সাংগঠনিক বিভাগীয় ইফতার মাহফিল অনুষ্ঠিতপুঠিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ অনুষ্ঠিতধামইরহাটে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড মহড়া
Home >> নগর-গ্রাম >> ছোট ভাইয়ের ইন্ধনে বড় ভাইয়ের উপরে হামলার অভিযোগ

ছোট ভাইয়ের ইন্ধনে বড় ভাইয়ের উপরে হামলার অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, ঝালকাঠি : ঝালকাঠির রাজাপুরে ছোট ভাইয়ের ইন্ধনে বড় ভাইয়ের উপরে হামলার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার শুক্তাগর ইউনিয়নের সাংগর গ্রামে রোববার (১ অক্টোবর) সকাল ৯ টার সময় এই ঘটনা ঘটে। হামলার স্বীকার একই গ্রামের মৃত ইসাহাক আলী মৃধার ছেলে আঃ বারেক মৃধা। ঘটনার পরে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

হামলার স্বীকার আঃ বারেক মৃধা অভিযোগ করে বলেন, তার ছোট ভাই মাহাবুব মৃধার সাথে দীর্ঘদিন জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন রোববার সকালে বারেক মৃধা তার গরু নিয়ে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে সাংগর লাইনে গরু চড়াতে যায়। এসময় তার ছোট ভাই মাহাবুবের ইন্ধনে স্থানীয় মৃত মোকলেস উদ্দিন হাওলাদারের ছেলে মাসুম হাওলাদার পেছন থেকে এসে দাও দিয়ে আঘাত করে রক্তাক্ত যখম করে। এতে বারেক অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লে মৃত্যু নিশ্চিত ভেবে মাসুম পালিয়ে যায়। চলে যাওয়ার কিছুক্ষন পরে ওই স্থানে মৃত শাহজাহান মোল্লার ছেলে তুষার (১৬) গরু চড়াতে গিয়ে বারেক মৃধাকে রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখতে পায়। এরপরে প্রথমে ভাই মাহাবুবকে ডেকে আনলে সে ভাইকে দেখে কিছু না বলে চলে যায়। পরে তুষার বারেক মৃধার বাড়ি গিয়ে বললে স্বজনরা ঘটনাস্থল থেকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

এ ব্যাপারে অভিযুক্ত মাহাবুব মৃধা তার উপরে বড় ভাইয়ের আনা অভিযোগ অস্বীকার করে বলেন, বড়ভাই আমাকে বাড়ি থেকে উৎখাত করার জন্য আমার বিরুদ্ধে এইসব অভিযোগ দিচ্ছে। এই ঘটনার কিছুই আমি জানিনা।

রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলক চন্দ্র রায় বলেন, বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728