IMG-LOGO

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শাহমখদুম কলেজে সম্প্রীতি সভা: গুজব ও উসকানি প্রতিরোধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানগোমস্তাপুরে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ সভাগোদাগাড়ীতে চায়না প্রজেক্ট সংলগ্ন সরকারি খাল ভরাট করে বন্ধ ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে ইউএনও-কে লিখিত আবেদন‘নাসীরুদ্দীন পাটওয়ারীকে আমার ছোট ভাই মেরেছে’ কুষ্টিয়া জেলা ছাত্রদলের সদস্যসচিব নিশাতনন্দীগ্রামে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা‘বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই’বাগমারায় কবর খননের সময় ৬.৭ কেজি কষ্টিপাথর উদ্ধারবদলগাছীতে প্রাথমিক শিক্ষক বদলি ; নিয়ম মেনে নাকি নীতিমালা লঙ্ঘনআত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যুবাগমারায় বেসরকারি ক্লিনিক-ডায়াগনস্টিক মালিক সমিতির সংবর্ধনা ও স্বাস্থ্যসেবা মতবিনিময় সভানিয়ামতপুরে অবাধে বন বিভাগের গাছ কাটার অভিযোগবলিউডের জনপ্রিয় অভিনেতা নানা পাটেকর আর নেইমেসির বিদায়ে রোনালদো যে বার্তা দিলেননন্দীগ্রামে মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মনোনীত হলেন সুমনবাঘায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ উৎসব শুরু হচ্ছে আজ
Home >> রাজনীতি >> লিড নিউজ >> ভাস্কর্যবিরোধীদের নির্মূলে কঠোর বার্তা

ভাস্কর্যবিরোধীদের নির্মূলে কঠোর বার্তা

ধূমকেতু নিউজ ডেস্ক : ভাস্কর্য ইস্যুতে নীরবতা ভেঙে কঠোর অবস্থানের দিকে এগুচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ভাস্কর্যবিরোধীদের প্রতিহত করতে প্রস্ততি নিয়েছে সংগঠনটি। এরই মধ্যে সহযোগী ও অঙ্গ সংগঠের নেতাকর্মীরা সভা-সমাবেশ শুরু করেছেন। মৌলবাদী কোনো গোষ্ঠী ভাস্কর্য ইস্যুতে যেন মাঠে নামতে না পারে সেদিকে কঠোর নজরদাবি বাড়াচ্ছে ক্ষমতাসীনরা।

শীর্ষ পর্যায় থেকে সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও মাঠে নেমেছেন। ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সভা-সমাবেশ ও মানববন্ধন করে মৌলবাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিচ্ছেন।

আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভাস্কর্য ইস্যুতে কোনো ধরণের ছাড় দেবে না তারা। বরং মৌলবাদীদের রুখতে সব ধরনের প্রস্তুতি নিয়েছেন। সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে পরিস্থিতি মোকাবেলার পরিকল্পনা করা হচ্ছে। সরকারের পক্ষ থেকেও মৌলবাদীদের বিরুদ্ধে কঠোর বার্তা দেয়া হয়েছে।

তবে এর মধ্যেও ভাস্কর্য বিরোধিরা সক্রিয় রয়েছে। তারা নানাভাবে ভাস্কর্যের বিরুদ্ধে তাদের বক্তব্য তুলে ধরার চেষ্টা করছে। সভা-সমাবেশেরও ডাক দিচ্ছেন। গণমাধ্যমেও তারা ভাস্কর্যবিরোধী নানা ব্যাখ্যা তুলে ধরার চেষ্টা করছে।

এদিকে, ভাস্কর্য ইস্যুতে পরবর্তী কর্মসূচি ঠিক করতে ঢাকায় শীর্ষ আলেমদের ডেকেছে হেফাজতে ইসলাম। আগামী শনিবার অনুষ্ঠিতব্য বৈঠকে চরমোনাই নেতাসহ আরো কিছু ইসলামিক নেতাকে যুক্ত করার চেষ্টা করা হচ্ছে। যে বৈঠক থেকে পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

তবে ভাস্কর্যবিরোধীদের সব ধরনের তৎপরতা ঠেকানোর জন্য ক্ষমতাসীন দলের নেতারা নানা পরিকল্পনা করছেন। যেকোনোভাবেই পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান বলেন, আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি। ভাস্কর্য ইস্যুকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। এ ব্যাপারে নেতাকর্মীরা সতর্ক থাকবে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম বলেন, আমরা ধর্ম নিয়ে কাউকে ব্যবসা করতে দেব না। ধর্ম ব্যবসা করার জায়গা বাংলাদেশ না। জাতির পিতার ভাস্কর্য নিয়ে কোনো বিতর্ক সৃষ্টির সুযোগ নেই। যারা বিতর্কের চেষ্টা করবে তারা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী। বাংলাদেশে তাদের কোনো জায়গা নেই। তারা বিতর্ক সৃষ্টি করে দেশের রাজনীতিকে অস্থিতিশীল করতে চায়। মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করতে চায়। সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট করার জন্য তারা ষড়যন্ত্রের রাজনীতি করেছে। আমরা জনগণকে সঙ্গে নিয়ে তাদের মোকাবিলা করব।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল বলেন, দেশে যদি কোনো গোষ্ঠী অরাজক পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায়, এদেশের জনগণ সেটা হতে দেবে না। জনগণ ধর্মব্যবসায়ীদের কোনো ধরনের প্রশ্রয় দেবে না।

স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহিম বাবু বলেন, ধর্মভিত্তিক রাজনেতিক দলের কোনো কর্মসূচির খবর আমার জানা নাই। তবে আমরা সব সময়ই মৌলবাদিদের বিরুদ্ধে সোচ্চার। আমাদের কর্মসূচি চলমান রয়েছে। যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় সেটা অবশ্যই সরকার দেখবে।

এদিকে, গেল মঙ্গলবার যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ সাম্প্রদায়িক ও মৌলবাদী শক্তির প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আর কোনো আপস নয়। আসল ষড়যন্ত্রকারী ও তাদের মদদদাতাদের চিহ্নিত করে এই দেশের মাটিতেই শাস্তি দিতে হবে। তাদের নির্মূল করে দিতে হবে যেন বারবার স্বাধীনতা-মুক্তিযুদ্ধের চেতনা-দেশপ্রেমকে প্রশ্নবিদ্ধ করতে না পারে। কঠোর বার্তা দিয়ে যুবলীগ চেয়ারম্যান বলেছেন, এবার আর কম্প্রোমাইজ (আপস) নয়। যখন ধরব, ফাইনাল হয়ে যাবে। আমরা মাঠে আছি দেখে নেব তাদের।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930