IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> রাজনীতি >> নিয়ামতপুরে বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতাকারীদের বিরুদ্ধে মহিলা আ.লীগের বিক্ষোভ

নিয়ামতপুরে বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতাকারীদের বিরুদ্ধে মহিলা আ.লীগের বিক্ষোভ

ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণে বিরোধিতা করে বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করেছে উপজেলা মহিলা আওয়ামী লীগ।

বুধবার বিকেল ৪টায় নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম ও সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ পারভীনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার মেইন সড়ক দিয়ে তিন মাথার মোড় হয়ে উপজেলা পরিষদের মেইন গেটে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ করে মহিলা আওয়ামী লীগ। এসময় যেকোনো পরিস্থিতিতে সা¤প্রদায়িকতা ও মৌলবাদ প্রতিরোধে সবাইকে সোচ্চার হওয়ার আহŸান জানানো হয়।

বক্তারা আরো বলেন, বাংলাদেশে পাকিস্তানি দোসরা এখনও ঘুরে বেড়াচ্ছে। একাত্তরের পরাজিত শক্তিরা সব সময় বাংলাদেশকে পাকিস্তান বা আফগানিস্তান বানানোর চেষ্টায় লিপ্ত। মুক্তিযুদ্ধের চেতনার সব শক্তিকে আবারও ঐক্যবদ্ধ হয়ে ওই সব পারিজিত শক্তির বিরুদ্ধে মাঠে থাকতে হবে। ‘পৃথিবীর সব মুসলিম দেশগুলোতেই ভাস্কর্য থাকলেও বাংলাদেশে জাতির জনকের ভাস্কর্য নিয়ে ধর্ম ব্যবসায়ীরা বিভ্রান্ত্রি সৃষ্টির চেষ্টা করছে। জামায়াত-শিবির ও হেফেজত ঐক্যবদ্ধ হয়ে আবারও দেশে নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র করছে।’

বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করার অপরাধে ‘ধর্ম ব্যবসায়ী’ মামুনুল হক ও ফয়জুল করিমকে দ্রæত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

এসময় বক্তৃতা করেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু ঈশ্বর চন্দ্র বর্মন, উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ফরিদ আহমেদ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, সহ-সভাপতি সোহেলী বেগম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ পরভীন, সাংগঠনিক সম্পাদক নাছিমা বেগম, নিয়ামতপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31