IMG-LOGO

মঙ্গলবার, ২৫ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পোরশায় পুনর্ভবা নদীতে অবৈধ সুতি জালের মহোৎসব: হুমকিতে মৎস্যজীবীহাতে চলে কাঁচি, হৃদয়ে বাজে সুরসাগরে ট্রলার ডুবী, উদ্ধার ৮, নিখোঁজ ৫জনপুঠিয়ায় বাবার সঙ্গে পুকুরে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যুসিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি‘ইরানের বিরুদ্ধে ট্রাম্পের নিষেধাজ্ঞা ‘লোকদেখানো’’শিশু ধর্ষণে গর্ভে জন্ম নিল কন্যাসন্তান, ডিএনএ পরীক্ষায় মিলল বাবার পরিচয়বাগমারার নরদাশে ঘুরে ঘুরে সাধারণ মানুষের কথা শুনলেন এমপি ডা. আব্দুল বারীসিংড়ায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধারশ্লীলতাহানির দায়ে আদায় ২ লাখ ৯০ হাজার, বোর্ড খরচ দেড় লাখ !বাগমারার নন্দনপুর (চিকাবাড়ি) বাজারে নতুন ও পুরাতন মোটরসাইকেল আজিজ মটরস এর উদ্বোধনতানোরে ওয়ার্ল্ড ভিশনের ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী অনুষ্ঠান সম্পন্নগোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতে চার সার বিক্রেতার ৫৫ হাজার টাকা জরিমানারাণীনগরে যমজ দুই বোনসহ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
Home >> নগর-গ্রাম >> স্কুল ছাত্র মাহফুজের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

স্কুল ছাত্র মাহফুজের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক, বাগাতিপাড়া : নাটোরের বাগাতিপাড়ার স্কুল ছাত্র দিদারুল ইসলাম মাহফুজের (১৭) হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে তার সহপাঠীরা।

সোমবার (৯ অক্টোবর) সকালে উপজেলার তকিনগর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, তকিনগর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মকবুল হোসেন।

এর আগে, গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার জামনগর ইউনিয়নের দেবনগর গ্রামের গির্জার পূর্ব পাশের একটি আমবাগানে থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।

সেদিন রাতেই জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ। নিহত মাহফুজ উপজেলার চকগোয়াস গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে ও তকিনগর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের কারিগরি শাখার দশম শ্রেণির ছাত্র।

জীবিকা নির্বাহের জন্য সে অটো চালাত। জিজ্ঞাসাবাদে আসামীদের মধ্যে রানা নামের একজনের স্ত্রীর সঙ্গে মাহফুজের পরকীয়ার জেরে তাকে মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যার পর অটো ছিনতাইয়ের কথা স্বীকার করেছে বলে নিশ্চিত করেছেন নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031