IMG-LOGO

মঙ্গলবার, ২৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ডোনাল্ড ট্রাম্পেরদেশের ৯ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সতর্কতাঅদম্য জুলাই উপলক্ষে তানোরে শিবিরের র‍্যালী ও সমাবেশইমপ্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস ফর পাবলিক এজেন্সিস” শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালাজেলা পুলিশের সহযোগিতায় হারিয়ে যাওয়া ৫০টি ফোন ফিরে পেলেন প্রকৃত মালিক১০ আগস্ট এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক পৃথক অভিযানে বিপুল নেশাজাতীয় সিরাপ জব্দনাচোল উপজেলায় সনসবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে গাছের চারা বিতরণপুঠিয়ায় সড়ক দুর্ঘটনা মটর সাইকেল আরোহী নিহতচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণের উদ্বোধনবাগমারায় দুর্নীতি প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণপোরশায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদ্যাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতআরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারজিহাদ ও প্রতিরোধের বিষয়ে হিজবুল্লাহকে মোজতবা খামেনি যে বার্তা দিলেনশেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিল
Home >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল চোর আটক

চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল চোর আটক

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে মোটরসাইকেল চোর চক্রের মূল হোতা মামুন নামে এক যুবককে আটক করা হয়েছে শিবগঞ্জ থেকে।

আটক আসামি হচ্ছে, শিবগঞ্জ উপজেলার দাদনচক এলাকার গাজলুর রহমানের ছেলে মামুনুর রশীদ ওরফে রবিউল ওরফে মামুন (২২)।

জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার ছাইদুল হাসান পিপিএম এর সার্বিক নির্দেশক্রমে ও ডিবি ওসি আলহাজ্ব বাবুল উদ্দিন সরদার এর তত্ত্বাবধানে এসআই আসগর আলীর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স অভিযান টি পরিচালনা করে।

শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৬ টার দিকে শিবগঞ্জ উপজেলার ধোবরা ও দাদনচক এলাকায় অভিযান পরিচালনা করে মামুনকে আটক করা হয়।

এসময় ১টি ১২৫ সিসি ডিসকভার চোরাই মোটরসাইকেল উদ্ধার করে ডিবি পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি মোটরসাইকেল চুরির সাথে জড়িত থাকার বিষয় টি স্বীকার করেছেন। এছাড়াও একই দিন সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে আসামি মামুনের দেয়া তথ্য মতে তার সহযোগী এক শিশুকেও হেফাজতে নেয় ডিবি পুলিশ।

আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলায় মোটরসাইকেল চুরি রোধকল্পে জেলা গোয়েন্দা শাখার অভিযান অব্যাহত আছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ