IMG-LOGO

রবিবার, ২০ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ট্রেনে আগুন রাজধানীর কমলাপুর স্টেশনে‘ইরান ইস্যুতে বড় কিছু ঘটতে যাচ্ছে’সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধারসিরাজগঞ্জ জেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন টাক্সফোর্স সভাজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাঅভিনেত্রী তামান্নার নিজেকে ভাঙার ব্যস্ততাকাজিপুরে ওলামা দলের সভাপতি আবু বকর,সম্পাদক মজনু মিয়া ও সাংগঠনিক সম্পাদক মতিউররাণীনগরে যোগদান করতে গিয়ে হামলার শিকার অধ্যক্ষ মোটরসাইকেল আগুনে ভস্মিভূতকাল নিউইয়র্ক যাবেন প্রধানমন্ত্রী , জাতিসংঘে ভাষণ দেবেন ২৪ সেপ্টেম্বর‘আইফোন ছিনিয়ে নিতেই স্কুলছাত্র অপ্রতিমকে হত্যা’পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩: তিন মাসের কারাদণ্ড ও অর্থদণ্ডপেরিয়েছে এক মাস, মিঠাপুর ইয়াকুবিয়া বালিকা বিদ্যালয়ে কমিটি কোথায়?এক রাতেই ১২ বিঘা জমির পটলক্ষেত কেটে দিল দুর্বৃত্তরারায়গঞ্জ উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভাভারতের বিপক্ষে সেমিফাইনালে বিশাল ব্যবধানে হারল বাংলাদেশ
Home >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ সড়ক দিবস উদযাপন

চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ সড়ক দিবস উদযাপন

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : “আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি, এই স্লোগানে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস।

রোববার (২২ অক্টোবর) সকাল ৯ টার সময় দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের সহযোগিতায় বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএ চাঁপাইনবাবগঞ্জ সার্কেল।

জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এর আগে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন অতিথিবৃন্দ। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসিফ আহমেদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার ছাইদুল হাসান, ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজ, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সানজিদা আফরিন ঝিনুক, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, নিরাপদ সড়ক চাই-নিসচা জেলা শাখার সভাপতি শফিকুল আলম ভোতা।

সভায় স্বাগত বক্তব্য রাখেন, বিআরটিএ’র সহকারী পরিচালক মো. শাহজামান হক। এসময় আরও বক্তব্য রাখেন, জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি অ্যাড. আব্দুস সমাদ বকুল, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আইয়ুব আলী।

এসময় উপস্থিত ছিলেন মোটরযান পরিদর্শক সেলিম হাসান, সহকারি মোটরযান পরিদর্শক আবু হুজাইফা। সভায় নিরাপদ সড়ক বাস্তবায়নে সকলের সচেতনতা বৃদ্ধি নিয়ে কথা বলেন অতিথিবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031