IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে গাজীপুরে শ্রমিক বিক্ষোভবিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিবকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসকরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখা কেন জরুরি?‘ব্রেক্সিটে যুক্তরাজ্যের লাভের চেয়ে ক্ষতি বেশি হয়েছে’নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জারিমানাডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার করে এসআরবি-১পোরশায় বালিকা প্রীতি ফুটবল ফাইনালরাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসা
Home >> রাজনীতি >> টপ নিউজ >> দুই পৌরসভায় মনোনয়ন প্রত্যাশী আ.লীগের ২২, বিএনপির ৪

দুই পৌরসভায় মনোনয়ন প্রত্যাশী আ.লীগের ২২, বিএনপির ৪

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে দুটি পৌর সভায় আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ২২জন ও বিএনপির ৪জন। এর মধ্যে তানোর পৌরসভায় আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ১২জন, বিএনপির ২জন ও মুন্ডমালা পৌর সভায় আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ১০ ও বিএনপির ২জন।

তবে, মুন্ডমালা পৌরসভার বর্তমান মেয়র গোলাম রাব্বানী মেয়র পদে নির্বাচন না করার ঘোষনা দেয়ায় তিনি এবার মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় নাম লিখাননি। ফলে, মুন্ডমালা পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন কে পাচ্ছেন তা নিয়ে চলছে জলপনা ও কল্পনা।

অপরদিকে, তানোর পৌর সভায় গত নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়ে পরাজিত হওয়া পৌর আওয়ামী লীগ সভাপতি ইমরুল হক এবারো দলীয় মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় নাম লিখালেও স্থানীয় সংসদ সদস্য আলহাজ ফারুক চৌধুরীর সাথে দীর্ঘদিন ধরে দুরত্ব সৃষ্টি হওয়ায় তার মনোনয়ন পাওয়া নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে।

তবে, তানোর পৌর সভায় মেয়র পদে বিএনপির প্রার্থী হিসেবে বর্তমান মিজানুর রহমান মিজান মনোনয়ন চুড়ান্ত হলেও তানোর উপজেলা ছাত্রদল সাবেক সভাপতি আব্দুল মালেক মনোনয়ন প্রত্যাশী হওয়ায় ঘোষনা করা হয়নি।

অপর দিকে মুন্ডমালা পৌরসভায় বিএনপির প্রার্থী হিসেবে মুন্ডমালা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ কবিরের নাম চূড়ান্ত করা হলেও মুন্ডমালা পৌর বিএনপির সাবেক সভাপতি মোজাম্মেল হক মনোনয়ন প্রত্যাশী হওয়ায় সেটিও ঘোষনা করা হয়নি। তানোর পৌর ও মুন্ডমালা পৌর আওয়ামী লীগের উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যায় পৃথক পৃথক ভাবে বিশেষ বর্ধিত সভায় মনোনয়ন প্রত্যাশীদের তালিকা প্রস্তুত করেন।

অপরদিকে মুন্ডমালা পৌরসভার সাবেক মেয়র মরহুম শীষ মোহাম্মদ ও তানোর পৌর সাবেক মেয়র ইমরান আলী মোল্লার স্বরনে পৃথক পৃথক শোক সভায় বিএনপির প্রার্থী ঘোষনা করার মূহুর্তে তানোরে মনোনয়ন প্রত্যাশা করেন আব্দুল মালেক ও মুন্ডমালায় মোজাম্মেল হক মনোনয়ন প্রত্যাশা করার প্রার্থী ঘোষনা করা হয়নি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31