IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজনীতি >> জনগনই সন্ত্রাসীদের উৎখাত করবে : এনামুল

বাগমারায় বাসুপাড়া ইউনিয়নে কাঁচি প্রতীকের নির্বাচনী পথসভা

জনগনই সন্ত্রাসীদের উৎখাত করবে : এনামুল

জনগনই সন্ত্রাসীদের উৎখাত করবে : এনামুল

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহী-৪ (বাগমারা) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কাঁচি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি। চার বারের মতো তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করেছেন। জনগণের প্রার্থী হিসেবে এবার তিনি কাঁচি প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

শনিবার (৩০ ডিসেম্বর) বিকেলে বাসুপাড়া ইউনিয়নের সাঁইপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে কাঁচি প্রতীকের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়।

বাসুপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান লুৎফর রহমান এর সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথির রাখেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কাঁচি প্রতীক এর প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।

প্রধান অতিথি ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি বলেন, এবারের নির্বাচনের মধ্যে দিয়ে বাগমারা থেকে সন্ত্রাসীদের উৎখাত করা হব। দুষ্টশক্তির কবর রচনা করা হবে।

বাগমারার সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে দেয়া হবে না। মানুষ বুঝে গেছে বাগমারাবাসীর জন্য কে উপযুক্ত। যারা সারাজীবন নৌকা প্রতীকের বিরুদ্ধে কাজ করছে তারাই এবার নৌকায় ভর করেছে।

নৌকা পেলেই জয়লাভ করা যাবে না। নৌকার মাঝি প্রয়োজন। বাগমারার সাধারণ মানুষ যারতার হাতে ক্ষমতা তুলে দেবে না। ভোটের মাঠে জনগণের সাথে মতবিনিময় করুন। হুমকি দিয়ে লাভ নেই। ভোট করে জয়লাভ করতে হবে।

প্রধান অতিথি আরো বলেন, কাঁচি প্রতীক বাগমারার উন্নয়নের প্রতীক। এই প্রতীকের বিজয় নিশ্চিত। ভোটের দিন সবাই সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে কাঁচি প্রতীকে ভোট দিবেন।

বাসুপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বারীকের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মতিউর রহমান টুকু, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন, সোনাডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আজাহারুল হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলার ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান, সদস্য হাচেন আলী, জয়নাল আবেদিন, জহুরুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী।

এসময় উপস্থিত ছিলেন, শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, আওয়ামী লীগ নেতা সৈয়দ আলী, নাজমুল হক মুন্টু, আব্দুর রহিম, আক্কাস আলী, জাবেদ আলী, যুবলীগ নেতা সেজানুর রহমান সেজান, আব্দুল আজিজ লিটন, সাজ্জাদ হোসেন, ছাত্রলীগ নেতা নাইম ইসলাম, আব্দুর রউফ প্রমুখ।

গণসংযোগ কালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

সেই সাথে বিভিন্ন স্থানে কাঁচি প্রতীকের নির্বাচনী গণসংযোগ করেন তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নিজেকে বাগমারার জনগণের প্রার্থী হিসেবে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সেই সাথে তিনি বিভিন্ন এলাকায় ঘুরছেন আর ভোটারদের কাছে কাঁচি প্রতীকে ভোট চাচ্ছেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news