IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৩বাগমারায় ৪০ বস্তা রাসায়নিক সার আটকরাজশাহীতে পিস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান মেলা অনুষ্ঠিতসিরাজগঞ্জ সরকারি কলেজে ছাত্রলীগের ব্যানার ও তালা, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভটুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের অবরোধ, পুলিশের গাড়ী ভাঙচুর ও অগ্নিসংযোগসিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয়দ্বিতীয় দিনের খেলা সেভেন আপরাজশাহী মেডিকেল কলেজে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আটককার্তিক মাসের শেষের দিকেও শীতের আমেজ নেই রায়গঞ্জেরাণীনগরে মারপিটে গ্রামপুলিশসহ ৬জন আহত‘সন্ত্রাসবাদ চালালে মাটির ১০০ হাত নিচ থেকেও বের করব’মান্দায় তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ২সাপাহার উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা‘দেশে ফিরলেই কার্যকর হবে শেখ হাসিনার মৃত্যুদণ্ড’রাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় এসআরবির অভিযানে ২জন গ্রেফতারআশুলিয়ায় ফের শ্রমিকদের সড়ক অবরোধ,টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
Home >> খেলা >> রেকর্ড সেঞ্চুরির নেপথ্যে ‘ফ্রি খেলার লাইসেন্স’

রেকর্ড সেঞ্চুরির নেপথ্যে ‘ফ্রি খেলার লাইসেন্স’

ধূমকেতু নিউজ ডেস্ক : মাথার ওপর ছিলো ২২১ রান তাড়া করে ম্যাচ জেতার পাহাড়সম চাপ। পঞ্চম ওভারেই ওপেনার সাইফ হাসান ফিরে যাওয়ায় আসতে হয় উইকেটে। তখন জয়ের জন্য ৯৩ বলে ১৭৭ রান করতে হতো ফরচুন বরিশালকে। সেই অবস্থায় খেলেন ৪২ বলে রেকর্ড সেঞ্চুরির ইনিংস। যার সুবাদে ১১ বল হাতে রেখেই ম্যাচ জিতে নেয় বরিশাল।

বলা হচ্ছে, বরিশালের তরুণ বাঁহাতি টপঅর্ডার পারভেজ হোসেন ইমনের কথা। মঙ্গলবার মিনিস্টার গ্রুপ রাজশাহীর বিপক্ষে মাত্র ৪২ বলে সেঞ্চুরি করে বাংলাদেশের পক্ষে দ্রুততম সেঞ্চুরির পাশাপাশি দেশের কনিষ্ঠতম ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টি সেঞ্চুরির রেকর্ড গড়েছেন ইমন। দলকে জিতিয়ে মাঠ ছাড়ার পথে ৯ চারের সঙ্গে ৭টি বিশাল ছক্কা হাঁকিয়েছিলেন ইমন।

তার এমন ইনিংসের নেপথ্যে ছিল, দল থেকে পাওয়া ‘ফ্রি খেলার লাইসেন্স।’ টুর্নামেন্টের শুরুর ম্যাচগুলোতে নিজের মতো করে খেলতে পারছিলেন না ইমন। যে কারণে খুব একটা বড়ও হচ্ছিল না তার ইনিংসগুলো। মঙ্গলবার দলের কাছ থেকে ফ্রি খেলার লাইসেন্স চেয়ে নেন তিনি। আর এতেই করেন বাজিমাত।

আজ (বুধবার) সংবাদমাধ্যমে এ বিষয়ে জানিয়েছেন বরিশালের ম্যানেজার হাসিবুল হোসেন শান্ত। ইমনের ইনিংসটি সম্পর্কে নিজের মূল্যায়ন জানাতে গিয়ে জাতীয় দলের এই সাবেক তারকা পেসার বলেন, ‘কথা হয়েছিল যে আমাদের হারানোর কিছু নেই। ২২০ রান তাড়ায় প্রথম ৬ ওভারে যদি আমরা ভালো কিছু করতে পারি তাহলে সুযোগ থাকে।’

‘তারপরও ২২০ অনেক রান ছিল, এক্সট্রা অর্ডিনারি ব্যাটিং করেছে ইমন। সাইফ হাসানও ভালো একটা শুরু এনে দিয়েছিল। যে কারণে আমরা ২২০ তাড়া করতে পেরেছি। তামিমের ৩৭ বলে ৫৭ রানের ইনিংসটিও দলের অনেক উপকারে এসেছে। ব্যাটিংয়ের ক্ষেত্রে যেটা চেয়েছিলাম সেটা করতে পেরেছে সবাই। ইমন এক্সিলেন্ট। এমন ইনিংস একজন না খেললে জেতা কঠিন ছিল।’

ইমনকে দেয়া ফ্রি লাইসেনের ব্যাপারে তিনি বলেন, ‘ইমনের সঙ্গে আমার (মঙ্গলবার) সকালে কথা হয়েছিল। তখন আমাকে বলল, তাকে ফ্রি খেলতে দেওয়া হচ্ছে না। আমি জিজ্ঞেস করলাম, কে তোমাকে ফ্রি খেলতে দিচ্ছে না? এরপর আমি তামিমকে বললাম, ওকে একটু ফ্রি খেলতে দাও, ওকে ওর মত খেলতে দাও। তামিম তখন বলল, তুমি খেল তোমার মত। আমার কাছে যেটা মনে হয়, তামিম বলার পর ওর ভেতরে যে উৎসাহ জেগেছে সেখান থেকে ওর এমন এই ইনিংস।’

শুধু এই বরিশাল দলেই ইমনের ম্যানেজার নন শান্ত, চলতি বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও ইমনদের ম্যানেজার ছিলেন তিনি। যেখানে কাছ থেকেই দেখেছেন বিশ্বজয়ী যুবাদের। তবে ইমনকে তিনি দেখছেন অনূর্ধ্ব-১৭ থেকে। তখন থেকেই মেরে খেলাটা ছিল ইমনের সহজাত। যার প্রদর্শনী হয়েছে মঙ্গলবার রাজশাহীর বিপক্ষে ম্যাচে।

হাসিবুল শান্ত বলেছেন, ‘আমি ওকে অনূর্ধ্ব-১৭ থেকে দেখছি। ন্যাচারালি কিন্তু ও এ ধরনের ক্রিকেটই খেলে। এখানে সে আরও বেটার ক্রিকেট খেলছে। কিছু শট যেমন ছক্কা যেগুলো মেরেছে সবগুলোতেই সুন্দর কানেক্ট করতে পেরেছে। এটা ও ধরে রাখতে পারলে পরবর্তী ম্যাচের জন্য আমাদের বাড়তি পাওয়া হবে।’

ইমন নিজেও জানিয়েছেন, এটিই তার স্বাভাবিক ব্যাটিং। বরিশালের পক্ষ থেকে দেয়া ভিডিওবার্তায় রেকর্ডবয় বলেছেন, ‘আমি ন্যাচারালি এমন খেলার চেষ্টা করি। এই অভ্যাসটা আগে ছিল। তবে অনূর্ধ্ব-১৯ দলে এমন ছিলাম না। যুব বিশ্বকাপের পর এমন আক্রমণাত্মক ব্যাটিং এসেছে- বিষয়টা এমন না। এইচপির শেষ দুইটা প্রস্তুতি ম্যাচে মেরে খেলার চেষ্টা করেছি। সেখানে সফল হয়েছি। এরপর আত্মবিশ্বাসটা এসেছে।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31