IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> নগর-গ্রাম >> তানোরে শিশু বলাৎকারকারি যুবলীগ নেতা আটক

তানোরে শিশু বলাৎকারকারি যুবলীগ নেতা আটক

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে ১৩ বছরের শিশু বলাৎকার কারি সেই যুবলীগ নেতা রুস্তম আলীকে আটক করেছে থানা পুলিশ বলে নিশ্চিত করেন ওসি আব্দুর রহিম।

শুক্রবার দিবাগত রাত ১২ টার দিকে রাজশাহী রেল স্টেশনের পাশ থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

এঘটনায় শিশুটির পিতা বাদি হয়ে গত শুক্রবার রাতে থানায় মামলা দায়ের করেছেন। মামলার প্রেক্ষিতে তানোর থানা পুলিশের সাড়াশি অভিযানে গ্রেপ্তার হয় রুস্তম আলী। তার বাড়ি উপজেলার কামারগাঁ ইউনিয়ন ইউপির হরিপুর গ্রামে। সে মৃত ইয়ার আলীর পুত্র। রুস্তম ইউপির ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক। শনিবার আদালতের মাধ্যমে যুবলীগ নেতাকে কারাগারে পাঠানো হবে বলে জানান ওসি। তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে তার শাস্তির দাবি করেছেন মামলার বাদিসহ গ্রামের লোকজন।

জানা গেছে, চলতি মাসের ২০ তারিখে ৭ম শ্রেণী পড়ুয়া শিক্ষার্থীকে মোবাইল কিনে দেওয়ার নাম করে কাদিরপুর গ্রামস্থ পুকুর পাড়ে নিয়ে গিয়ে রুস্তম আলী বলাৎকার করে। বলাৎকার করার সময় মোবাইলে ভিডিও ধারন করে। সেই ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা জানান, রুস্তম এর আগেও কয়েকজন শিশুকে বলাৎকার করে ভিডিও ধারন করে নিয়োমিত বলাৎকার করে থাকে। এর আগে গ্রামের ৪ থেকে ৫ জন শিশু কে বলাৎকার করেছে।

গ্রামের কয়েকজন ব্যক্তি জানান, রুস্তম আগে থেকেই এধরণের কাজ করে থাকে। দলের পদ দেওয়ার সময় আমরা নিষেধ করেছিলাম। কিন্তু এক শিক্ষকের কথায় টাকার বিনিময়ে ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক করা হয় তাকে। কোন কিছু না বুঝে যাকে তাকে টাকার বিনিময়ে পদ দিলে তো দলের ভাবমূর্তি এভাবেই নষ্ট হয়। তার মত লম্পটের কঠোর শাস্তি হওয়া দরকার। যাতে কেউ এধরণের কাজ করতে না পারে।

বলাৎকার কারির ভাই মোস্তাফা গত শুক্রবার এই প্রতিবেদককে বলেছিলেন, আমার ভাই এধরণের কাজ করতেই পারে না। এখন মোবাইলে অনেক রকম ভাবে ভিডিও করা যায়।

মোস্তফাকে পুনরায় শনিবার দুপুরের দিকে মোবাইল করে জানতে চাওয়া হয় আপনার ভাই নির্দোষ তাহলে গ্রেপ্তার হল কেন উত্তরে তিনি কোন কথা না বলে সংযোগ বিচ্ছিন্ন করে। পুনরায় মোবাইল করা হলে আর রিসিভ করেননি।
শিশু বলাৎকারের ভিডিও টি গত বৃহস্পতিবার থেকে ফেসবুকে ছড়িয়ে পড়ে। তারপর থেকে নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন।

কামারগাঁ ইউনিয়ন ইউপির উত্তর শাখা যুবলীগের সাধারণ সম্পাদক হায়দার আলীর কাছে বলাৎকার কারি ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক রুস্তমের এঘটনায় কোন ব্যবস্থা নেয়া হবে কিনা জানতে চাইলে তিনি জানান বিকেলের দিকে সভাপতির সাথে আলোচনা করে তাকে বহিষ্কার করা হবে। তার কোন দায় দায়িত্ব সংগঠন বহন করবে না, আর এমন ব্যক্তির সংগঠন করারও দরকার নেই।

তবে সভাপতি শাফিউল ইসলাম বলেন, উপজেলা সভাপতি দেশের বাহিরে আছেন, তিনি আসা মাত্রই আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম বলেন, প্রাথমিক ভাবে জিজ্ঞাসবাদ করে শনিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

প্রসঙ্গত, বলাৎকারের ঘটনাটি গত শুক্রবার ও শনিবারে দৈনিক জাতীয় স্থানীয় পত্রিকাসহ বিভিন্ন অনলাইন পোর্টালে প্রতিবেদন প্রকাশ হয় এবং গত বৃহস্পতিবার থেকে সামাজিক যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31